এক্সপ্লোর

WB Election 2021:শাসনে সভা চলাকালে আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ, জখম ৫

অন্যদিকে, দেগঙ্গা বিধানসভার লক্ষ্মীপুরেও আইএসএফ কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। আব্বাস অনুগামীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়।

উত্তর ২৪ পরগনা: ভোটের আগে উত্তর ২৪ পরগনার দুটি জায়গায় আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল হাড়োয়া বিধানসভার শাসনের মানিকপুরে দলীয় সভা করছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেখানেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জখম হন ৫ আইএসএফ কর্মী।তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, দেগঙ্গা বিধানসভার লক্ষ্মীপুরেও আইএসএফ কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। আব্বাস অনুগামীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। আহত ৩ আইএসএফ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান হাড়োয়া ও দেগঙ্গার দুই আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন পুরকায়েত ও করিম আলি। ভোট বানচাল করতে সন্ত্রাস বলে শাসকদলের অভিযোগ তুলেছেন তাঁরা। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

গতকালই আমডাঙা বিধানসভায় আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার চানকিয়া থেকে হামিদপুর পর্যন্ত মিছিল করেন আইএসএফ প্রার্থী জামালউদ্দিন। অভিযোগ, মিছিলে অংশ নেওয়ায় রাতে এক কলেজ ছাত্রকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওই তরুণের চোখে আঘাত লাগে বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মিছিল চলাকালীন গ্রামের মহিলাদের কটূক্তি করা হয়। তার জেরেই গ্রামবাসীরা প্রতিবাদ করে। তবে এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

 এরইমধ্যে দেগঙ্গায় তৃণমূলের বাইক মিছিলে হামলায় অভিযোগ।  মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। এছাড়াও মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। শাসক দলের দাবি হামিলায় ৭ জন দলীয় কর্মী জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এ ব্যাপারে এখনও আইএফএসের কোন প্রতিক্রিয়া মেলেনি। 

জানা গেছে, দেগঙ্গার তৃণমূল প্রার্থী রহিমা মন্ডলের সমর্থনে বাইক মিছিল বেরিয়েছিল। তৃণমূলের অভিযোগ, মিছিল চলাকালে হামলা চালানো হয়। বোমা ছোঁড়া হয় বলেও তৃণমূলের অভিযোগ। এতে তাদের পাঁচ থেকে সাতজন কর্মী আহত হয়েছে বলে দাবি করে তৃণমূল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমা ছোঁড়ার অভিযোগ সম্পর্কে পুলিশ এখনও নির্দিষ্টভাবে কিছু জানায়নি।



সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget