এক্সপ্লোর

Coochbehar Violence:জোড় পাটকি গ্রামে পৌঁছল চারজনের মৃতদেহ, গ্রামবাসীদের শোক মিছিল, সম্পন্ন শেষকৃত্য

ভোটের বুথের কাছে যে মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে শহিদ বেদি তৈরি হয়। শ্রদ্ধাজ্ঞাপন করেন গ্রামবাসীরা।  সেখান থেকে  মৃতদেহগুলি তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কোচবিহার:   শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হল। জোড় পাটকি গ্রামে শোকের ছায়া। গতকাল ভোট চলাকালে গুলি চালনায় জোড় পাটকিতে ঝরে গিয়েছে চার চারটে তাজা প্রাণ। তারপর থেকে স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।  ময়নাতদন্তের পর এদিন হাসপাতাল থেকে মৃতদের দেহ এসে  পৌঁছয় গ্রামে। শোক মিছিল করে নিহতদের শেষকৃত্যে যোগ দেন গ্রামবাসীরা।

ভোটের বুথের কাছে যে মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে শহিদ বেদি তৈরি হয়। শ্রদ্ধাজ্ঞাপন করেন গ্রামবাসীরা।  সেখান থেকে  মৃতদেহগুলি তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ ধরনের ঘটনা গ্রামে এর আগে কোনওদিন ঘটেনি। ঘটনার আকস্মিকতায় বিহ্বল গ্রামবাসীদের মনে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রথমত, কেন গুলি চালাতে হল? দ্বিতীয়ত যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?

কোচবিহারে পুলিশ সুপার গতকাল  দাবি করেছিলেন, ২০০-৩০০ জন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলেছিল। সেই দাবি অস্বীকার করেছেন গ্রামবাসীরা। পাশাপাশি তাঁদের প্রশ্ন, যদি এমন ঘটনা ঘটেও থাকে, তাহলে কেন রবার বুলেট বা টিয়ার গ্যাস ব্যবহার করা হয়নি?

তাঁদের আরও প্রশ্ন, পায়ে গুলি না করে বুক লক্ষ্য করে  কেন গুলি চালানো হয়েছে?

গ্রামবাসীরা জানিয়েছেন, যাঁরা গুলিতে মারা গিয়েছেন, তাঁদের বেশিরভাগই তৃণমূল সমর্থক ।  কিন্তু প্রত্যেকেই হতদরিত্র পরিবারের। একজন কৃষক, দুজন রাজমিস্ত্রী, একজনমাথাভাঙা কলেজের প্রথম বর্ষের ছাত্র।

গতকাল গুলি চালনায় চার জনের মৃত্যুর প্রতিবাদে আজ কালাদিবস পালন করেন গ্রামবাসীরা। পাশাপাশি, গ্রামে শোকমিছিল করেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলছেন তাঁরা। সেইসঙ্গে ন্যয়বিচার দাবি করেছেন তাঁরা।

নির্বাচন কমিশন আগামী ৭২ ঘণ্টা রাজনৈতিক নেতা-কর্মীদের প্রবেশ কোচবিহারে নিষিদ্ধ করেছে। তাই এদিন শীতলকুচিতে যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচী বাতিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে ভিডিও কলে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলছেন তিনি। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী।  ৭২ ঘন্টার শেষে তিনি আসবেন বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget