এক্সপ্লোর

WB Election 2021 Voting: ১০ বছরের কুকর্ম হিংসায় আড়াল করতে পারবেন না, মমতাকে নিশানা মোদির

এদিন কৃষ্ণনগরে বিজেপির জনসভায় মোদি বলেন, দিদির ঘুম ছুটে গেছে। আজ দিদি নির্বাচন কমিশনকে গালাগাল করছেন। কেন্দ্রীয় বাহিনীকে এমনকী, ইভিএমকেও গালি দিতে ছাড়ছেন না। পরিস্থিতি এমন হয়েছে যে, দিদি নিজের দলের পোলিং এজেন্টকেই গালাগাল করছেন।পুরোনো খেলায় মেতেছেন তৃণমূল নেত্রী।


কৃষ্ণনগর:  শীতলকুচিতে গুলি চালনার ঘটনায় 'দিল্লির পুলিশের' দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেত্রী। রেয়াত করেনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।কোচবিহারকাণ্ডের জন্য শাহকেই চক্রান্তকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে যার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন কৃষ্ণনগরে বিজেপির জনসভায় মোদি বলেন, দিদির ঘুম ছুটে গেছে। আজ দিদি নির্বাচন কমিশনকে গালাগাল করছেন। কেন্দ্রীয় বাহিনীকে এমনকী, ইভিএমকেও গালি দিতে ছাড়ছেন না। পরিস্থিতি এমন হয়েছে যে, দিদি নিজের দলের পোলিং এজেন্টকেই গালাগাল করছেন।পুরোনো খেলায় মেতেছেন তৃণমূল নেত্রী। তৃণমূল রাজ্যে  হিংসা ছড়ানোর চেষ্টা করছে।তৃণমূল নেত্রীর উত্তেজক উস্কানিমূলক কথাবার্তার জন্যই ভোটের মধ্যে রাজ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী তৃণমূল নেত্রীকে নিশানা করে  আরও বলেছেন, ইতিমধ্যেই দেশের চার রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে। সেখানে কোনও হিংসার খবর পাওয়া যায় না। কিন্তু বাংলায় হিংসার কারণ আপনার হিংসার রাজনীতি।ছাপ্পাভোট রুখে দেওয়ার পরই আপনি উল্টোপাল্টা বকছেন। আপনি সাত জন্মেও বাংলার জনতাকে হারাতে পারবেন না।

কৃষ্ণনগরে কলেজ মাঠে এদিন ভাইপোকে নিয়েও খোঁচা দিতে ছাড়েননি মোদী। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, এবার তো আমি একটা অন্য কথা শুনছি। দিদি নিজের জন্য নয়, ভাইপোর জন্য স্বপ্ন দেখছেন। সব ধরনের কৌশল অবলম্বন করছেন। কিন্তু বাংলার জনগণ এসব আগে থেকেই বুঝে গেছেন। সেই কারণে রাজ্যে নির্বাচনের প্রথম দফা থেকেই ওনাকে প্রত্যাখ্যান করতে শুরু করেছেন।

শনিবার সকালে শীতলকুচিকাণ্ড নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, ''কোচবিহারে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বিজেপির প্রতি সমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডারা ভয় পেয়ে গিয়েছে। বিদায় আসন্ন বুঝে দিদি এতটা নীচে নেমেছেন। কিন্তু দিদি ও টিএমসির গুন্ডাদের সাফ বলে দিতে চাই, দিদি আর টিএমসির স্বৈরাচার বাংলায় চলতে দেওয়া যাবে না। আমি কমিশনকে বলব কোচবিহারে যা হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। দিদি এই হিংসা, লোককে সুরক্ষাবাহিনীর বিরুদ্ধে উসকানো, ভোটপ্রক্রিয়া রুখে দেওয়ার চেষ্টা, এসব আপনাকে বাঁচাবে না। ১০ বছরের কুকর্ম হিংসায় আড়াল করতে পারবেন না।' 

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget