এক্সপ্লোর

আগে ছিল ‘পহলে ইস্তেমাল করো’, এখন ‘ম্যা হুঁ না’, প্রচারপর্বে আত্মবিশ্বাসী ফিরহাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি। যার শুরুটা হয়েছিল ১৯৮৪ সালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার স্লিপ লেখা দিয়ে। ৭০-এর দশকে ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দেন ফিরহাদ হাকিম। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গী।

সন্দীপ সরকার, কলকাতা : ‘‘জীবনে যতবার ভোটে দাঁড়িয়েছি, ততবার ব্যবধান বেড়েছে। ২০১১ তে মানুষকে বলেছিলাম, পেহলে ইস্তেমাল করো। ফের বিশ্বাস করো। এখন বলছি, ভরোসা রাখো ম্যায় হুঁ না৷’’ প্রচারপর্বের ঝক্কি সামলে একটু জিরিয়ে নেওয়ার মাঝে বললেন ফিরহাদ হাকিম।

মন্ত্রিত্বের গুরুভার থেকে পুরসভার দায়িত্ব। সংগঠনের সাতসতেরোয় নজর রাখা। মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত সেনাপতিদের মধ্যে একজন। এবারেও কলকাতা বন্দর রক্ষার দায়িত্ব তাঁরই কাধে তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। এবারের ভোটের অন্যতম ভিআইপি ফিরহাদ হাকিম।

হু হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম! সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়! এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, চেনা পথে নয়! চড়লেন ই-স্কুটারে! কিন্তু, মুখ্যমন্ত্রীকে নিয়ে কে চালাবেন স্কুটার? কে নেবে সেই গুরু দায়িত্ব? ডাক পড়ল ববি-র। তিনিই, ই-স্কুটারে করে ‘দিদি’কে নিয়ে গেলেন নবান্নে! ফেরার সময় মুখ্যমন্ত্রীর হাতে যখন ই-স্কুটারের অ্যাক্সিলেটর, তখনও পাশে হাজির ফিরহাদ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি। যার শুরুটা হয়েছিল ১৯৮৪ সালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার স্লিপ লেখা দিয়ে। ৭০-এর দশকে ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দেন ফিরহাদ হাকিম। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গী। ধীরে ধীরে পাড়ার ডাকাবুকো ববি হয়ে ওঠেন পুরোদস্তুর রাজনীতিক। কলকাতা বন্দরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমার নিজের সাথে নিজের লড়াই, সারা বছর যা কাজ করেছি তার পরীক্ষার ফল আশা করতেই পারি...আমি সারা বছর যে কাজ করলাম তাতে মানুষ প্রসন্ন নাকি প্রসন্ন নয়, সেটাই এবার দেখতে চাই।’’

২০০০-এ প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি। আলিপুরের কাউন্সিলর। কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে মন্ত্রী। এবারও লড়ছেন কলকাতা বন্দর থেকে। প্রতিদ্বন্দ্বী বিজেপির আবাদ কিশোর গুপ্ত এবং কংগ্রেসের মহম্মদ মোক্তার। ভোটের আগে নাওয়া-খাওয়ার সময় নেই। সকাল সকাল বাড়ি থেকে বেরোচ্ছেন প্রচারে। কখনও পাড়ায় পাড়ায় প্রচার করছেন। কখনও করছেন কর্মিসভা! কলকাতা বন্দরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি ভাগ্যবান, আমি আশীর্বাদ পেয়ে এসেছি এতোদিন...ভগবানের কৃপা থাকলে পরেও পাব আশীর্বাদ। এবার বাইরে যেতে হচ্ছে, একেকটা ওয়ার্ডে একেকদিন ঘুরব। কর্মীদের কাজ আরও মানুষের কাছে যাওয়া। সবাই পাস করতে চায়, আর তৃণমূল ফার্স্ট হতে চায়।’’



আগে ছিল ‘পহলে ইস্তেমাল করো’, এখন ‘ম্যা হুঁ না’, প্রচারপর্বে আত্মবিশ্বাসী ফিরহাদ

প্রচারে গিয়ে এলাকার মন্দিরে গিয়ে জনসংযোগ সারছেন ফিরহাদ। তৃণমূল কর্মীদের নাচ, খেলা হবে স্লোগান, ফিরহাদের প্রচারে বাদ যাচ্ছে না কিছুই! ফিরহাদ হাকিম বলেন, ‘‘রাজ্যের সব কাজ সামলে নিজের এলাকায় সময় দেই। যেখানে প্রয়োজন সেখানেই যাই, নির্বাচনের সময় মানুষের আশীর্বাদ চাইতে হয়, এটা রীতি, তাই আসা। মানুষ সামনা সামনি অনেক কিছু বলতে পারেন, ইন্টারাকশন ভাল হয়।’’

টানা প্রচারের ফাঁকে দলীয় অফিসে বসে কর্মীদের সঙ্গে কথা। একটু জিরিয়ে নেওয়া। শুধু নিজের প্রচার নয়, অন্যদের প্রচারেও যেতে হচ্ছে ফিরহাদ হাকিমকে। এবারে থেকে এক দশক আগের লড়াই আরও কঠিন ছিল, বলছেন ফিরহাদ। একইসঙ্গে এবারও জেতার ব্যাপারে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সেনাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget