এক্সপ্লোর

WB Election 2021 Voting: শীতলকুচির ঘটনায় চক্রান্ত অমিত শাহর, অভিযোগ তুলে ইস্তফার দাবি মমতার

শীতলকুচির ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলা দখলে হিংসার রাজনীতি করছে বিজেপি। দিল্লির নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে।

শিলিগুড়ি: চতুর্থ দফার ভোটে উত্তপ্ত উত্তরবঙ্গ। গুলিতে মৃত্যু পাঁচজনের। শীতলকুচির জোড় পাটকিতে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু। আরও কয়েকজন জখম বলে খবর। এই ঘটনা ঘিরে চতুর্থ দফার ভোট চলাকালেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীতলকুচির ঘটনার তদন্তের নির্দেশ দেবেন।  কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হবে। সিআইডি তদন্ত করবে বলে জানিয়েছেন মমতা।

শীতলকুচির ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলা দখলে হিংসার রাজনীতি করছে বিজেপি। দিল্লির নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অমিত শাহর নির্দেশেই গুলি চালিয়েছে বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আজকের ঘটনায় ষড়যন্ত্রকারী অমিত শাহ।চক্রান্তের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে এই ঘটনায় যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে বলা হয়েছে, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বাহিনী। মমতা এই তত্ত্ব নিয়ে প্রশ্ন  তুলেছেন। তিনি বলেছেন, এই দাবি একেবারেই মিথ্যে। তিনি বলেছেন, বাহিনীর ওপর হামলার প্রমাণ কোথায়।

ভোটের কাজে অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগ করা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী।

মমতা বলেছেন, তিনি কাল সকাল ১০ টায় মাথাভাঙা হাসপাতালে যাবেন। সেখান থেকে আলিপুরদুয়ার যাবেন তিনি। 

এর আগেও শীতলকুচির জোড় পাটকিতে গুলি চালনার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই আঙুল তোলেন তৃণমূল নেত্রী।রাখঢাক না করে শাহকেই এই ঘটনার চক্রান্তকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভা ভোটের হিংসার উদাহরণ দিতে গিয়ে তুলে আনলেন পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ। এদিন ভোটের প্রচার সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ''আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। আমার ৫টা ভাইকে মেরে দিয়ে বলছে, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার।অমিত শাহ তোমার পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তুমি এই ঘটনার চক্রান্তকারী।''

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget