এক্সপ্লোর

WB Election 2021 Opinion Poll: তৃণমূল পাচ্ছে ১৫৪-১৬২টি আসন, বিজেপি ৯৮-১০৬টি, ঘাসফুলের ভোট ৪৩ শতাংশ, পদ্মের ৩৮ শতাংশ, ইঙ্গিত সি-ভোটার সমীক্ষায়

একদিকে পালাবদলের পালাবদল ঘটাতে ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পদ্ম শিবির। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নবান্ন দখলে রাখতে মরিয়া তৃণমূল। আজ নন্দীগ্রামের সমাবেশ থেকে মমতা একটি বড় ঘোষণা করেছেন। তা হল, অন্তরের ডাকে সাড়া দিয়ে তিনি এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও ভোটে লড়বেন।

কলকাতা: রাজ্যে এখনই বিধানসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস ১৫৪ থেকে ১৬২টি আসন পেতে পারে। বিজেপির আসনসংখ্যা ৯৮ থেকে ১০৬ এর মধ্যে থাকতে পারে। বাম ও কংগ্রেস জোট বেঁধে পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। অন্যান্যরা পেতে পারে মাত্র ২ থেকে ৬টি আসন। সি ভোটারের জনমত সমীক্ষায় এই সম্ভাব্য ফলের ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাত্ রাজ্যে ক্ষমতায় বহাল থাকার জন্য প্রয়োজনীয় আসন তাদের ঝুলিতে যেতে পারে। তবে ২০১৬-র তুলনায় তাদের আসন কমছে। সেবার তারা পেয়েছিল ২০০-র ওপর আসন। ২১১টি। আসন্ন বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে? ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক চালচিত্র কী হতে পারে, তা নিয়ে রাজ্যবাসীর কৌতূহল তুঙ্গে। একদিকে পালাবদলের পালাবদল ঘটাতে ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পদ্ম শিবির। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নবান্ন দখলে রাখতে মরিয়া তৃণমূল। আজ নন্দীগ্রামের সমাবেশ থেকে মমতা একটি বড় ঘোষণা করেছেন। তা হল, অন্তরের ডাকে সাড়া দিয়ে তিনি এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও ভোটে লড়বেন। তৃণমূল নেতা সৌগত রায় এ নিয়ে দলত্যাগী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বিজেপির হয়ে ঘনঘন রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জেলায় জেলায় ঘুরে তাঁরা দুপুরে স্থানীয় মানুষের বাড়ি খাচ্ছেন, বাউল গান শুনছেন। ফেব্রুয়ারিতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে আসছেন বলে বিজেপি সূত্রে খবর। অমিত শাহ, শুভেন্দু অধিকারী-দুজনেরই ভবিষ্যদ্বাণী, বিধানসভা ভোটে বিজেপি ২০০-র বেশি আসন পাবে। পাল্টা তৃণমূলের তরফে ভোট-কুশলী প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ, বিজেপি একশোটি আসনও পাবে না। আপনার মতে, কার ভবিষ্যদ্বাণী মিলবে, সি ভোটারের তরফে প্রশ্ন করা হলে সমীক্ষায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, অমিত শাহের দাবি ঠিক, মনে করছেন ৪১ শতাংশ। ৩৬ শতাংশ জানিয়েছেন, প্রশান্ত কিশোরের বক্তব্যই ঠিক। বলতে পারব না, জানিয়েছেন ২৩ শতাংশ। আসন্ন বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে? সি ভোটারের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল ৪৩ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি ৩৮ শতাংশ ও বাম+কংগ্রেস জোট ১২ শতাংশ ভোট পেতে পারে। ৮ শতাংশ পেতে পারে অন্যান্যরা। গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে কোন দলের প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সেই বিচারে তৃণমূলের ভোট ২ শতাংশ কমছে। ২০১৬-য় তারা পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। এবার তা ৪৩ হতে পারে বলে সি ভোটারের সমীক্ষায় অনুমান। বিজেপির ভোট ২৮ শতাংশ বেড়ে ১০ থেকে বেড়ে হতে পারে ৩৮ শতাংশ। বাম কংগ্রেসের ভোট শতাংশ ধাক্কা খাচ্ছে। ২৮ শতাংশ কমতে পারে। গতবার তারা পেয়েছিল ৪০ শতাংশ। এবার ১২ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget