এক্সপ্লোর

পূর্ব বর্ধমানে ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের কোন্দল, প্রহৃত আরএসএস নেতা, গ্রেফতার বিজেপির তিন নেতা-কর্মী

বর্ধমানে ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের কোন্দল। এবার আরএসএস-এর শাখা সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ গ্রেফতার হলেন বিজেপির তিন নেতা-কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে তৃণমূল ও বিজেপির তরজা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমানে ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের কোন্দল। এবার আরএসএস-এর শাখা সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ গ্রেফতার হলেন বিজেপির তিন নেতা-কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে তৃণমূল ও বিজেপির তরজা। পূর্ব বর্ধমানে আরও অস্বস্তিতে বিজেপি।বৃহস্পতিবার দলের আদি ও নব্যর লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমানের ঘোড়দৌড়চটি। সেই তাণ্ডবের ঘটনায় জড়িত সন্দেহে আরএসএস-এর শাখা সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয়েছেন বিজেপির তিনজন নেতা-কর্মী। জখম মিলন বিশ্বাস, আএসএস-এর শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চের জেলা সহ সংযোজক। তাঁর বাড়ি বর্ধমানের রসুলপুরে। এই নেতার অভিযোগ, বৃহস্পতিবার রাতে রসুলপুর স্টেশনে ট্রেন থেকে নামার পরই তাঁর উপর চড়াও হন কয়েকজন বিজেপি নেতা-কর্মী। স্টেশনের কাছে বিজেপির পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয় তাঁকে।পরে বিনয়পল্লিতে নিয়ে গিয়েও মারধর করা হয় বলে অভিযোগ।বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মিলন বিশ্বাস। স্বদেশী জাগরণ মঞ্চের নেতার দাবি, বৃহস্পতিবার গন্ডগোলের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। মারধরের ঘটনায় মেমারির বিজেপির কিষাণ মোর্চার নেতা বিপ্লব বিশ্বাস,বিজেপি যুব মোর্চা নেতা কানাইলাল সরকার এবং বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সদস্য সুরজিৎ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। মারধরের ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। পূর্ব বর্ধমান কিষাণ মোর্চার সভাপতি দেবাশিস সরকারের অভিযোগ, তৃনমুল, পুলিশকে দিয়ে নেতাদের গ্রেপ্তার করিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে। অন্যদিকে, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত বলেছেন, যিনি মার খেয়েছেন এবং অভিযোগ করেছেন তিনি বিজেপি করেন। এর সঙ্গে তৃনমুলের কোনো সম্পর্ক নেই। তাদের অস্তিত্ব না থাকার জন্য মিথ্যা করে তৃনমুলের নামে দোষ চাপাচ্ছে। বিধানসভা ভোটের আগে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজাকে তৃণমূল থেকে দলে টেনে রীতিমতো উজ্জীবিত বিজেপি। কিন্তু দিন কয়েকের মধ্যেই বর্ধমানে যেভাবে দলের কোন্দল ফুটে উঠেছে, তা কীভাবে সামাল দেয় গেরুয়া শিবির, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget