এক্সপ্লোর

WB Election 2021 Live Updates: 'কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে', ভার্চুয়াল প্রচারে মোদি

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

Key Events
West Bengal assembly election 2021 live updates: PM Modi cancels rallies, to hold virtual rally, Mamata cancels campaign, TMC, BJP, election commission WB Election 2021 Live Updates: 'কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে', ভার্চুয়াল প্রচারে মোদি
ফাইল ছবি

Background

কলকাতা: ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। আর উদ্বেগ-আতঙ্ক দুই বাড়িয়ে, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবার পৌঁছে গেল ১২ হাজারের দোরগোড়ায়!দু’টোই সর্বকালীন রেকর্ড।

এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমাবেশে রাশ না টানায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার কমিশনকে তীব্র ভর্তসনা করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে শেষ দু’দফা ভোটের আগে নতুন করে কয়েকটি নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আর রোড শো, পদযাত্রা করা যাবে না। সাইকেল, বাইক, গাড়ি নিয়ে কোনও র‍্যালিরও অনুমতি দেওয়া হবে না।

সাইকেল, বাইক কিংবা গাড়ির র‍্যালির জন্য আগাম অনুমতি নেওয়া হয়ে থাকলে, তা বাতিল করা হবে। জনসভার জন্য নেওয়া আগাম অনুমতিও বাতিল। পর্যাপ্ত জায়গা থাকলে এবং সোশাল ডিস্ট্যান্সিং-সহ যাবতীয় কোভিড বিধি মানা সম্ভব হলে, তবেই সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভার অনুমতি দেওয়া হবে।

আজ শুক্রবার এরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চারটি জনসভা করার কথা ছিল। কিন্তু, সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

তার বদলে শুক্রবার বিকেল পাঁচটায় ভার্চুয়াল সভা করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার ভোটারদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে জানিয়েছেন, দেশে করোনার বাড়বাড়ন্ত এবং নির্বাচন কমিশনের নির্দেশিকার কথা মাথায় রেখে, আমি পূর্বনির্ধারিত সমস্ত সভা বাতিল করছি। ভার্চুয়াল মাধ্যমে মানুষের উদ্দেশে বার্তা দেব।

ছ’দফা ভোট হয়ে যাওয়া পর নির্বাচন কমিশন যখন নির্দেশিকা জারি করল, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী যখন সভা বাতিল করলেন, তখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা  সাত লক্ষের গণ্ডি পেরিয়ে গেছে।

স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। যা আজ অবধি রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জন করোনা আক্রান্তের।

এর মধ্যে বৃহস্পতিবার ষষ্ঠ দফায় উত্তর ২৪ পরগনায় ভোট হল। সপ্তম ও অষ্টম দুই দফাতেই কলকাতায় ভোট রয়েছে। তারপর করোনা-পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়েই উদ্বিগ্ন সকলে।

19:31 PM (IST)  •  23 Apr 2021

WB Election 2021 LIVE: 'কমিশনের নির্দেশ মতোই ভোটদান করুন', ভার্চুয়াল প্রচারে মোদি

ভার্চুয়াল মাধ্যমে প্রচার নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত বাংলায় ভালো ভোট হয়েছে, যা দেশের কাছে অনুপ্রেরণা। এখনও ২ দফা বাকি। কমিশনের নির্দেশ মতোই ভোটদান করুন।’

19:29 PM (IST)  •  23 Apr 2021

West Bengal Election 2021 LIVE: 'কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে', ভার্চুয়াল প্রচারে মোদি

ভার্চুয়াল মাধ্যমে প্রচার নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী বলেন, ‘কলকাতাকে দূষণ থেকে মুক্তি দিতে হবে। কলকাতার পরিচয় সিটি অফ জয় নামে। পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অংশ হবে। বিজেপি সরকার প্রত্যেকের বাড়ির স্বপ্ন পূরণ করবে।’

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget