এক্সপ্লোর

West Bengal Election 2021: ভোটের আগের রাতে সবংয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম বেশ কয়েকজন

তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি।

পশ্চিম মেদিনীপুর :  রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার  ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩ বিজেপি কর্মীকে আটক করায় সকালে থানায় যান সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। সবংয়ে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।

 সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি  বাইক ভাঙচুর করা হয়। সেগুলি সবং থানায় নিয়ে আসা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বাইক মিছিল করে এসে বিজেপি তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে, বিজেপির অভিযোগ, তাদের কর্মীরা সেখান দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। উল্লেখ্য,   অমূল্য মাইতি  তৃণমূলেই ছিলেন। ভোটের আগে দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপি প্রার্থী হয়েছেন। 

রাত ১২ টা নাগাদ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, বাইক মিছিল হয়েছিল। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।

উল্লেখ্য, এবার এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই। লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী, এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপির থেকে ব্যবধান মাত্র  ৬,০০০-এর মতো। 

 উল্লেখ্য, আজ দ্বিতীয় দফার নির্বাচনে  আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরে ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোটগ্রহণ।

এদিন ভোটগ্রহণ শুরুর আগে থেকেই বিক্ষিপ্ত হিংসার ঘটনার খবর এসেছে। দ্বিতীয় দফা ভোট শুরুর আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে খুন হলেন তৃণমূল কর্মী। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মীর নাম উত্তম দলুই। মৃতের পরিবারের দাবি, গতকাল রাতে বাড়ি ফিরে খেতে বসেছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, ৩০-৩৫ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী জোর করে তাঁকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে এলোপাথাড়িভাবে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget