এক্সপ্লোর

WB Assembly Election 2026: চোখ উপড়ে নেওয়ার হুমকি তৃণমূল প্রার্থীর, ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড়

West Bengal Assembly Election 2026: নির্বাচনী সভা থেকে বিরোধীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন হাওড়ার সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। বিজেপি ও বামেদের একযোগে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী।

হাওড়া: দ্বিতীয় দফায় ভোটের আর ২দিন বাকি। তার আগে বিরোধীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন হাওড়ার সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। পাল্টা অমিত শাহের মন্তব্যের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল। প্রথম দফার ভোট শেষ। বুধবার দ্বিতীয় দফায় ভোট রয়েছে হাওড়ায়। তার আগে নির্বাচনী সভা থেকে বিরোধীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন হাওড়ার সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। বিজেপি ও বামেদের একযোগে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী।

সাঁকরাইলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী প্রিয়া পাল বলেন, ''এদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ওদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ভাবছে কী বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ল্যাজ কাটব, ল্যাজ। ল্যাজ কেটে নেব বলে দিয়ে গেলাম। ভেবো না আমরা ছেড়ে দেব। সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলার বুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি, বদল নয়, বদলা চাই। এইসব সিপিএমদের অপারেশন করে চোখ তুলে নেওয়া উচিত।"

এই ভিডিও ক্লিপ ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সাঁকরাইলের সিপিএম প্রার্থী সমীর মালিক বলেছেন, 'যে সম্প্রীতির বাতাবরণ তাকে নষ্ট করতে চাইছে। সন্ত্রস্ত করতে চাইছে। ম্যাডাম ভয় পেয়েছেন। ওঁকে বলব এই প্রখর গরমে একটু মাথা ঠান্ডা রাখুন, একটু ডাব-লস্যি খান।'

এদিকে, তৃণমূল প্রার্থীর মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। সাঁকরাইলের বিজেপি প্রার্থী বর্ণালি ঢালি বলছেন, 'উনি (তৃণমূল প্রার্থী প্রিয়া পাল) বিভিন্ন ধরনের কথা বলে আতঙ্ক ছড়াচ্ছেন। যেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে। ওঁর মেন্টাল চিকিৎসা করা উচিত।'

পাল্টা অমিত শাহের মন্তব্যের প্রসঙ্গ টেনে সাফাই দিয়েছে তৃণমূল। অরূপ রায় বলছেন, 'অমিত শাহ যে কথা বলেছেন, যে উল্টে ঝুলিয়ে মারবে। এটাও অমিত শাহের মতো... তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তার মুখে এই ভাষা শোভা পায় না। ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনালের মতো কাজ করেছেন।' এদিকে, এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য তৃণমূল প্রার্থী প্রিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে চাননি।

বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে অমিত শাহর একটি মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তিনি প্রচার সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ''৫ মে-র পর এমন ব্যবস্থা করা হবে যাতে অপরাধীরা উল্টো হয়ে ঝুললে সোজা হয়ে যাবে।'' তাঁর এই মন্তব্য়েই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget