এক্সপ্লোর

Narendra Modi: এবার "মতুয়া সহ সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার" গ্যারান্টি দিলেন নরেন্দ্র মোদি, "নাটুকে সংলাপ", পাল্টা তৃণমূল!

West Bengal Assembly Election 2026: ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় মতুয়া অধ্য়ুষিত উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভোটগ্রহণ হবে। তার আগে, রবিবার, ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদি।

কলকাতা: মতুয়া ও অন্য় সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, মোদির গ্য়ারান্টি। রবিবার, ঠাকুরনগরে ভোটের প্রচারে গিয়ে, মতুয়াদের এমনই আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি। বললেন, "আমি মতুয়া-নমঃশূদ্র ও অন্য সব শরণার্থী পরিবারকে বলব, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা মোদির গ্যারান্টি।"। পাল্টা তৃণমূল বলছে, এতদিন কেন করে দেখাননি? "এতদিন করে দেখাননি কেন? মানুষকে বোকা বানাচ্ছেন ভোটের আগে", মন্তব্য় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ।

আরও পড়ুন: "অনুপ্রবেশকারীরা ২৯ এপ্রিলের আগে দেশ না ছাড়লে...", ডেডলাইন বেঁধে ওয়ার্নিং দিলেন প্রধানমন্ত্রী

২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় মতুয়া অধ্য়ুষিত উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভোটগ্রহণ হবে। তার আগে, রবিবার, ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদি। প্রথমে গেলেন মতুয়াবাড়িতে। পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। তারপর করলেন জনসভা। 

জনসভা থেকে বড়মার কথা বললেন মোদি। তিনি বললেন, "যখন এখানে বড়মার আশীর্বাদ নিতে গেছিলাম, তখন ওঁর মমতা আমাকে ভাব-বিভোর করে দিয়েছিল। এই আপন করে নেওয়া আমি কখনও ভুলব না। এখানে আসার আগে ঠাকুরবাড়ির মন্দিরে পুজো-অর্চনা করার সুযোগ পেয়েছি। আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আর বড়মাকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করছি। এই পুন্যের অনুভূতি সবসময় আমার সঙ্গে থাকবে।"

এবারের এসআইআরে মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। বিচারানাধীন ৬০ লক্ষের মধ্যে, উত্তর ২৪ পরগনায় বাদ গিয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম। আর নদিয়ায় ২ লক্ষ ৮ হাজার ৬২৬ জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটি জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন! আর সেই ঠাকুর নগরের সভা থেকেই এবার নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।

রবিবার ঠাকুরনগরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "সব শরণার্থী পরিবারকে রক্ষা আমি আমার দায়িত্ব মনে করি। এই জন্য আমি CAA আইন নিয়ে এসেছি। আমি মতুয়া-নমঃশূদ্র ও অন্য সব শরণার্থী পরিবারকে বলব, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা পাকাপাকি ঠিকানা পাবেন। আপনারা সেই সব নথি পাবেন, সেই সব অধিকার পাবেন যা যে কোনও ভারতের নাগরিক পান।"

পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। কুণাল ঘোষের বক্তব্য, "বৈধ ভোটারদের নাম কোন সাহসে কেটেছেন? কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? ওঁর প্রথম কাজ হওয়া উচিত ছিল মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া। এসব নাটুকে সংলাপ বলছেন প্রধানমন্ত্রী।"

মতুয়া অধ্য়ুষিত উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। রবিবার, সেখান থেকেই CAA-ইস্য়ুতে তৃণমূলকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "যারা প্রকাশ্যে CAA-র বিরোধিতা করে, যে CAA-কে হঠানোর কথা বলে, তাঁরা কি আপনাদের ভাল চাইতে পারে? যদি কেউ ভুল করেও তৃণমূলকে ভোট দেওয়ার কথা ভাবে, তাহলে তিনি নিজের পূর্বপুরুষের মনে দুঃখ দেওয়ার কাজই করবেন।"

মতুয়া মহাসঙ্ঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। যার মধ্যে সরাসরি ৩০টি আসনে ফ্য়াক্টর তারা। এবার মতুয়া ভোট কোন দিকে যায়, সেটা বোঝা যাবে মে মাসের ৪ তারিখই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget