এক্সপ্লোর

WB Election 2021: এবার ‘বাচাল ছেলে’ বলে আক্রমণ মমতার, পাল্টা আব্বাস সিদ্দিকি

এর আগে আইএসএফ প্রতিষ্ঠাতাকে ‘চ্যাংড়া’, ‘শয়তান’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলনেত্রী

উজ্জ্বল মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সোমনাথ মিত্র: ‘চ্যাংড়া’, ‘শয়তান’-এর পর এবার ‘বাচাল ছেলে’। ফের নাম না করে আইএসএফ-এর প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "একটা বাচাল ছেলে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে চাইছে।"

তবে তৃণমূলকে জবাব দিতে করননি আব্বাসও।  ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা বলেন, বিজেপির থেকে টাকা এনে পদ্মচাষের জমি তৈরি করতে চাইছেন মমতা। 

২০১৬ সালের বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ২৯টি বিধানসভা আসনে জিতেছিল তৃণমূল।  ২০১৯-এ বিজেপি এরাজ্যে চমকপ্রদ ভাল ফল করলেও, দক্ষিণ ২৪ পরগনায় তারা থাবা বসাতে পারেনি। 

এই জেলার  ৩১টি আসনের সবক’টিতে এগিয়ে ছিল তৃণমূল। এবার দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে কুলপি, ক্যানিং পূর্ব, মন্দিরবাজার, মগরাহাট পশ্চিম, ভাঙড় ও মেটিয়াবুরুজ--- এই ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আব্বাস সিদ্দিকির দল। 

পরিসংখ্যান বলছে, দক্ষিণ ২৪ পরগনার মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশই সংখ্যালঘু।  এই প্রেক্ষাপটে, এদিন সংখ্যালঘু ভোট ভাগ না করার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। বলেন, আমি সাম্প্রদায়িকতার দল করি না। আমি হিন্দু, মুসলিম নিয়ে চলি। ওই সব পচা দিয়ে হবে না। ওরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। হিন্দু মুসলমান কোনও ভাগাভাগি করবেন না।

জবাব দিয়েছেন আব্বাসও। বলেন, সংখ্যালঘু ভোট ভাগ করবেন না আর হিন্দু ভোট ভাগ করুন, এটাই কী বার্তা দিতে চাইছেন। তাহলে আপনি কি প্রমাণ করতে চাইছেন, হিন্দুরা বিজেপিকে পছন্দ করে। এখানে কি হিন্দুদের সাম্প্রদায়িক করতে চাইছেন। বিভাজন তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন।

তৃণমূল নয়, সংযুক্ত মোর্চাই বিজেপিকে রুখতে পারে বলে দাবি করেছেন আব্বাস। বলেন, বিজেপির দাপটে তৃণমূল অনেক জায়গায় এজেন্ট দিতে পারছে না। সংযুক্ত মোর্চার কর্মীরা অনেক জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে। বিজেপিকে রোখা তৃণমূলের কাজ নয়।

পাল্টা দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বলেছেন, ক’দিন আর রাজনীতি করছেন। রাজনীতিতে দু-দিনের যোগী, মাত্র কটা সিটে লড়ছেন। 

এখন কে কার ভোট কাটবে, আর তাতে কার লাভ, আর কার ক্ষতি হবে, তা জানা যাবে ২ মে-র পর।

সেরা শিরোনাম

Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget