এক্সপ্লোর

WB Election 2021 Voting: কোথাও লুচি-আলুরদম, কোথাও মুরগির মাংস-ভাত, ভোটার টানতে খাবার বিলিই হাতিয়ার দলগুলির

যা ঘটল তাকে অনায়াসেই 'ফুড ফর ভোট' বলাই যায়!

সুনীত হালদার, হাওড়া: খাবার  বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল একাধিক জায়গায়।  হাওড়ার জগত্‍বল্লভপুরে তৃণমূল ও বিজেপি, দুই দলের তরফে আলাদাভাবে  খাওয়ানো হল লুচি আলুরদম।  বারুইপুর পূর্ব কেন্দ্রে একটি বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে খাওয়ানো হল ছোলা-মুড়ি।  ক্যানিং পশ্চিমে খাওয়ানো হল মুরগির মাংস-ভাত।   

১৯৭৭-এ জনতা পার্টির সরকারের আমলে শুরু হয়েছিল ফুড ফর ওয়ার্ক বা কাজের বদলে খাদ্য প্রকল্প। ২০২১-এ বঙ্গের বিধানসভা ভোটে অন্তত দুটি কেন্দ্রে যা ঘটল তাকে অনায়াসেই বলা যায় ফুড ফর ভোট! কোথাও মুরগির মাংস-ভাত, কোথাও ছোলা মুড়ি, আবার কোথাও লুচি-আলুরদম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল।  হাওড়ার জহত্‍বল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে দেখা গেল বুথের ১০০ মিটারের মধ্যে একটি বাড়িতে তৃণমূলের তরফে আয়োজন করা হয়েছে রান্নার। 

লুচি ভাজা হচ্ছে।  রান্না হচ্ছে আলুরদম। আর  তা প্যাকেটবন্দি হয়ে চলে যাচ্ছে ভোটারদের হাতে। এতে অন্যায় কিছু দেখছেন না স্থানীয় তৃণমূল নেতা শান্তি নাথ। তিনি বলেন, ‘‘প্রতি বছরই ভোটের সময় খাওয়া দাওয়ার বন্দ্যোবস্ত করা হয়। ইদানীং লুচি আলুরদম করা হয়েছে।  আগে ছোলা মুড়ি দেওয়া হত।’’

ভোটারদের খাওয়ার বন্দোবস্ত করা নিয়ে তৃণমূল ও বিজেপির শান্তিপূর্ণ সহাবস্থান।  একই জায়গায় পাশেই আর একটি বাড়িতে বিজেপির তরফেও লুচি আলুরদমের বন্দোবস্ত করা হয়েছে। সুরেশ কাঞ্জি, সভাপতি, বিজেপি, ১৭৩ নং জাবদাপোতা প্রাথমিক বিদ্যালয় বুথ  বলেন, ‘‘এটা এখানে প্রতিবছরই হয়। আমরাও করি। এবারও করছি।’’

ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সূত্রে দাবি, কেউ অভিযোগ করেনি, তাই ব্যবস্থাও নেওয়া হয়নি।  আর তা ছাড়া রান্না হচ্ছে বাড়ির ভিতরে।  একই ছবি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে পূর্ব নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।  ৪, ৫, ৬ ও ৬ এ বুথ এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিসের পাশে মুরগির মাংস ও ভাত খাওয়ানোর বন্দোবস্ত করা হয়।  নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ভোটার জাহিরুল সর্দার বলেন, ‘‘আমাদের প্রত্যেক ভোটে খাবার দেয়।  লকডাউনে সাহায্য করেছে। এবারও ভোটের সময় খাওয়ানোর ব্যবস্থা করেছে।’’

নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল নেতা মোশারফ মোল্লা বলেন, ‘‘ভোট বলেই খাওয়ানোর ব্যবস্থা করেছি।’’

একই ছবি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে।  চক্রবর্তী আবাদ এলাকায় তৃণমূলের অস্থায়ী ক্যাম্প থেকে বিলি করা হয় ছোলা মুড়ি।  দক্ষিণ ২৪ পরগনারই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চক্রবর্তী আবাদ এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিস থেকে ছোলা মুড়ি বিলি করা হয়।  

পরে পুলিশের কুইক রেসপন্স টিম গিয়ে তৃণমূলের ক্যাম্প থেকে ছোলা মুড়ি বিলি বন্ধ করে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget