এক্সপ্লোর

WB Election 2021 Voting: বুথে ঢুকতে ‘বাধা’, প্রতিবাদে বাইরে অবস্থান বিক্ষোভ মগরাহাট পশ্চিমের ISF প্রার্থীর

মগরাহাট পশ্চিম বিধানসভায় নেতরা হাই মাদ্রাসা বুথে আইএসএফ প্রার্থী মইদুল ইসলামকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলায় আইএসএফ প্রার্থীর সঙ্গে তৃণমূলের এজেন্ট ও পঞ্চায়েত প্রধান ওদুদ গাজির বচসা বাধে।

 

মগরাহাট:  মগরাহাট পশ্চিম বিধানসভায় নেতরা হাই মাদ্রাসা বুথে আইএসএফ প্রার্থী মইদুল ইসলামকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলায় আইএসএফ প্রার্থীর সঙ্গে তৃণমূলের এজেন্ট ও পঞ্চায়েত প্রধান ওদুদ গাজির বচসা বাধে। সেইসময় কেন্দ্রীয় বাহিনীর সামনে পুলিশ আঙুল উঁচিয়ে হুমকি দেয় বলে আইএসএফ প্রার্থীর অভিযোগ। প্রতিবাদে বুথের বাইরে অবস্থান আইএসএফ প্রার্থীর।

মগরাহাট পশ্চিম বিধানসভায় নেতরায় আইএসএফ এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ওই বুথে যান আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। এজেন্টকে বসানোর পর তিনি লাইনে দাঁড়ানো ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলেন। এই ঘটনা ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত।  

এরপর অবস্থান বিক্ষোভ তুলে নিয়ে অন্য বুথে চলে যাওয়ার সেখানে আসেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা গিয়াসুদ্দিন মোল্লা। এরপর আইএসএফ প্রার্থী সেই বুথে ফিরে এলে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায়। গিয়াসুদ্দিন মোল্লার সঙ্গেও তাঁর বচসা বাধে বলে জানা গেছে। এরপর সেখান থেকে চলে যান আইএসএফ প্রার্থী। গিয়াসুদ্দিন মোল্লার অভিযোগ, আইএসএফ প্রার্থী শান্তিপূর্ণ ভোটদানে বাধার সৃষ্টি করছেন। 

 ভোট চলাকালে বিভিন্ন জায়গা থেকে গণ্ডগোলের খবর আসছে বলে অভিযোগ রায়দিঘির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়ের। তাই নিজের বাড়িতে মনিটরিং সেল খুলে সকলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন বাম প্রার্থী।

এরইমধ্যে ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখাতে আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নম্বর বুথে আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দু’ পক্ষের হাতাহাতি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। পরে ক্যুইক রেসপন্স টিম গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়।

আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে । হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে।

হাওড়ার ৭টি আসনে ভোট। এগুলি হল, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুর। 

হুগলির ৮টি আসনে ভোট। এগুলি হল- জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসনে ভোট চলছে।এগুলি হল,বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget