এক্সপ্লোর

WB Election 2021: "পুলিশ এত দুর্বল কেন, ভয় পায় কেন?" এবার রাজ্য বাহিনীকেও নিশানা মমতার

তৃণমূলনেত্রী বলেছেন, "বিপদে আপনাদের পাশে দাঁড়াই, বাংলা-তেই কাজ করতে হবে, ভুলে যাবেন না"

সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল: নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর পর এবার মমতার নিশানায় রাজ্য পুলিশ। এদিন ক্যানিংয়ের সভা থেকে তৃণমূলনেত্রী বলেন,  "রেড করতে বাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন সিআরপিএফকে, নিজেরা বসে কেন? আমি আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াই, দেখুন আমি কীভাবে লড়াই করছি, তোমাদের বাংলা-তেই কাজ করতে হবে, ভুলে যাবেন না।"

মমতার প্রশ্ন, এবার রাজ্য পুলিশের ভূমিকায় নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী। তাঁর প্রশ্ন, "আমাদের পুলিশ এত দুর্বল কেন, ভয় পায় কেন? মনে রাখবেন রাজ্যে কাজ করেন, সেন্ট্রালের হয়ে নয়।"

রাজ্য পুলিশের পাশাপাশি এদিন ফের কেন্দ্রীয় বাহিনীরও কড়া সমালোচনা করেন তৃণমূল নেত্রী। বলেন, "কোটি কোটি টাকার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোনও নাকা চেকিং নেই, সেন্ট্রাল পুলিশ ২দিন আগে বাড়ি বাড়ি গিয়ে বলেছে টিএমসিকে ভোট দেবেন না, নন্দীগ্রামে এদের ভয়াবহ রূপ দেখেছি।"

এবিষয়ে মমতার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় বাহিনী যখন অপারেশন চালাচ্ছে, যাতে মানুষ ভীত-সন্ত্রস্ত না থাকেন, তার চেষ্টা চলছে, তখন পুলিশ বুঝতে পারছে যে ভোটটা শান্তিপূর্ণ হচ্ছে এবং সরকার থাকবে না, পুলিশ শাপমোচনের চেষ্টা করছে কোনও কোনও জায়গায়, শেষবেলায় আত্মশুদ্ধির চেষ্টা করছেন।

তৃণমূল নেত্রী যখন কমিশন-কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে সুর চড়াচ্ছেন, তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, ছাপ্পা ভোটের সুযোগ মিলছে না নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলছেন দিদি। প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনকে গালি দিচ্ছে তাহলে বুঝবেন ওনার খেলা শেষ হয়েছে, ১০ বছর আগে এই বাহিনী আপনার কাছে ভাল ছিল।

বৃহস্পতিবার রাতে অসমের করিমগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। সেই উদাহরণ টেনে, বঙ্গ ভোটেও ইভিএমে কারচুপি-র আশঙ্কা করছে তৃণমূল। 

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিন্হা বলেন, যেখানে যেখানে বিজেপি ইলেকশন হারছে, সেখানে সেখানে ইভিএম বদলে ফেলছে, এটা অসমের পর বাংলাতেও হবে, ইলেকশন কমিশনকে বলব, বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখে। মোদি-শাহ মিটিং করেছেন। ভাল ভোট পাচ্ছে না, তাই মিথ্যে প্রচারে নেমেছে।

এনিয়েও পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মোদি। বলেছেন, ক্রিকেট মাঠে কোনও খেলোয়াড় বারবার আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তাহলে বুঝবেন সমস্যা আছে।

নন্দীগ্রামে ভোটের দিন বয়াল মক্তব প্রাইমারি স্কুলের বুথে ছাপ্পার অভিযোগ তোলেন মমতা। উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে নিজের হাতে লেখা অভিযোগপত্রে তিনি জানান, বেশ কিছু বুথে ভোটারকার্ড ছাড়া অন্য পরিচয়পত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে ভোটারদের বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাজ ভোটকেন্দ্রের নিরাপত্তা দেখা। তাঁরা বুথের ভিতরে থাকতে পারেন না। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশন জানায়, বুথের মধ্যে ভোটার কার্ড পরীক্ষা করতে পারবেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তা নিয়েই কমিশন প্রসঙ্গে খড়গহস্ত মমতার মুখেই প্রশস্তির সুর। বললেন, আজ প্রথম ইলেকশন কমিশনকে থ্যাঙ্কস বলব, বুথের মধ্যে থাকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। 

৬ এপ্রিল তৃতীয় দফার ভোট। তার আগে নেতাদের বাগযুদ্ধের উত্তাপ যেন হার মানাচ্ছে চৈত্রের গরমকে।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget