এক্সপ্লোর

WB Election 2021: কালিয়াচক থেকে উদ্ধার বোমা, তুঙ্গে রাজনৈতিক তরজা

চলতি মাসেই রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা ভোট। তার আগে জেলায় জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এর মধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকে পুলিশি অভিযানে মিলল প্রচুর তাজা বোমা। বুধবার রাতে আকন্দবেড়িয়া পাকাকোট এলাকায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: মালদার কালিয়াচক থেকে উদ্ধার হল ‘বল বোমা’। ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনায় তৃণমূল-বিজেপি দু’পক্ষই ভোটের সময় সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্য একে অপরের বিরুদ্ধে বোমা মজুত করার অভিযোগ তুলেছে।

চলতি মাসেই রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা ভোট। তার আগে জেলায় জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এর মধ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকে পুলিশি অভিযানে মিলল প্রচুর তাজা বোমা। বুধবার রাতে আকন্দবেড়িয়া পাকাকোট এলাকায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জঙ্গলের মধ্যে প্লাস্টিকের জারিকেনে মেলে ২৫-৩০টি বল বোমা। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসে  বম্ব ডিসপোজাল স্কোয়াড। উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।

ভোটের মুখে বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি ও তৃণমূল, দু’ পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ করেছে। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘‘১০ বছরে বাংলায় উন্নয়ন নয় বোমা তৈরির শিল্প হয়েছে। নির্বাচনে সন্ত্রাস চালাতে তৃণমূল বোমা মজুত করছে ৷’’মালদার তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, ‘‘নির্বাচনের আগে বোমা মজুত করছে বিজেপি...সন্ত্রাস ছড়াতে বোমা মজুত করা হচ্ছে ৷’’

সপ্তম ও অষ্টম দফায় মালদা জেলার ১২টি আসনে ভোট হবে। তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মাস দেড়েক আগে এই কালিয়াচকেই অস্ত্র কারখানার হদিশ মেলে। এবার উদ্ধার হল বোমা। এনিয়ে মালদার পুলিশ সুপার জানিয়েছেন, কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget