এক্সপ্লোর

WB Election 2021: পুর পরিষেবা না পাওয়ার অভিযোগ, বারাসতে বিক্ষোভ

West Bengal Assembly Election 2021: নির্বাচন নিয়ে কোনও উৎসাহ নেই, দাবি স্থানীয় বাসিন্দাদের।

সমীরণ পাল, বারাসত: আর কয়েকদিন পরেই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। তার ঠিক আগে অনুন্নয়নকে সামনে রেখে সব রাজনৈতিক দলের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন উত্তর ২৪ পরগনার বারাসত পুর এলাকার একটি অংশের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থার বেহাল দশা বারবার পুরসভাকে জানিয়েও কোনও কাজ হয়নি। প্রত্যেকবার ভোট এলে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়, নির্বাচনের পরে কাজ হবে। তাই এবারের নির্বাচনে তাঁদের আর কোনও উৎসাহ নেই।

রাস্তা, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। সেকারণে ক্ষোভে ফুঁসছেন  বারাসত পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ছাত্র সংঘ গলির বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নানা জায়গায় দরবার করেও এলাকার রাস্তাঘাট, পরিশ্রুত পানীয় জল ও নিকাশ ব্যবস্থার কোনও উন্নয়ন হয়নি। ফলে এলাকার প্রায় তিন শতাধিক মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত। তাই বাধ্য হয়ে তাঁরা পুর পরিষেবা পাচ্ছেন না বলে ক্ষোভে ফেটে পড়েছেন। আজ প্ল্যাকার্ড হাতে এলাকার মহিলা, শিশু, বৃদ্ধ সকলে মিলে বিক্ষোভে সামিল হন।

এ বিষয়ে বারাসাত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের দাবি, ‘গত ১০ বছরে ক্ষমতায় থাকার ফলে ওই এলাকার রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ করা হয়েছে।’

তাঁর আরও দাবি, পুরপ্রধান হওয়ার পর ওই এলাকায় গিয়ে তিনি ক্ষোভের মুখে পড়েছিলেন। কিন্তু এখন ছবিটা অনেক বদলে গেছে। রাস্তা সহ অন্যান্য বিষয়ের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হলেও, কী কারণে সেই কাজ হয়নি তা খোঁজ নিয়ে দেখবেন।

ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারাসতের বিধায়ক, সবাই বলছেন কাজ সব হয়ে গেছে। সেখানে বারাসত শহরের বুকে এই ধরনের বিক্ষোভ আসন্ন নির্বাচনে শাসক দলের ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, বিজেপি প্রার্থী তথা বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘গত ১০ বছরে বারাসত পৌরসভা কোনও কাজই করেনি। ভোট প্রচারে ওখানে যাব সেখানকার মানুষকে বোঝাব। তাদেরকে প্রতিশ্রুতি দেব যে আমরা ক্ষমতায় এলে এই সমস্ত অনুন্নয়ন দূর করব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget