এক্সপ্লোর

WB Election 2021: ‘এখন বলছে চাল-ডাল দেবে, আগে তো ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল’, ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতিকে কটাক্ষ মমতার

বিজেপির ইস্তেহারকে মিথ্যের ফুলঝুরি বলে দাবি করে মমতা তৃণমূলের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির উল্লেখ করেছেন। তিনি বলেছেন,  ‘তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন। বাড়ির মেয়েরা মাসে ৫০০ টাকা করে হাতখরচ পাবেন।এখন ৭ দিনে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায়।’

বাঁকুড়া: গতকালই বাঁকুড়ায় জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সেই বাঁকুড়ার কোতুলপুরের সভায় বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে গতকালই তাদের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। তিনি বললেন, ২০১৪-র  লোকসভা ভোটের আগে ‘বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেবে।এবার রাজ্যের ভোটের আগে বলছে চাল-ডাল দেবে। ওরা মিথ্যে কথা বলে, ভোট দেবেন না।’

মমতা বলেছেন,  'মা বোনেরা মনে রাখবেন, এটা বাংলার নির্বাচন। দিল্লির নয়। যারা গতবার বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁদের বলছি, বিজেপি বলেছিল অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবে। দেয়নি। ইলেকশনের আগে মিথ্যে কথা বলে। বলে চাল দেব, ডাল দেব। ইলেকশন হয়ে গেলে পালায়। ডুগডুগি বাজিয়ে দেয়'।
মমতার দাবি, ‘চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি বিজেপির ভাঁওতা।’

উল্লেখ্য, বিজেপির ইস্তেহারে বলা হয়েছে, বাংলায় ক্ষমতায় এলে রেশনে ১ টাকা কেজিতে মিলবে চাল-গম। অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকা করে পাওয়া যাবে তিনবেলা খাবার। কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
বিজেপির ইস্তেহারে বলা হয়েছে, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে,রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে।১৮ বছর হলেই মেয়েরা পাবেন এককালীন ২ লাখ টাকা।কিন্ডারগার্টেন থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করতে পারবে বাংলার মেয়েরা।গণপরিবহণে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন মহিলারা। বিধবাভাতা থেকে প্রসূতিদের অনুদানের ক্ষেত্রেও রয়েছে একাধিক ঘোষণা।ভোটের মুখে গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে ৫ টাকায় মধ্যাহ্নভোজের মা ক্যান্টিন চালু করেছে মমতার সরকার। এবার তার পাল্টা দিতে ইস্তেহারে অন্নপূর্ণা ক্যান্টিনের ঘোষণা করেছে বিজেপি।সেখানে তিন বেলায় ৫ টাকায় মিলবে খাবার।
রাজ্যে ফের ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। পাল্টা রেশনে চাল-গমের দাম কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে। বলা হয়েছে,বিজেপি ক্ষমতায় এলে রেশনে ১ টাকা মিলবে এক কেজি চাল বা গম। ৩০ টাকা কেজি ডাল,৩ টাকা কেজি নুন এবং ৫ টাকায় মিলবে এক কেজি চিনি।
এছাড়াও ক্ষমতায় এলে কেন্দ্রের পর রাজ্যেও সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।গতকালই কাঁথি উত্তরের সভা থেকে তৃণমূল নেত্রী বলেছিলেন, ত্রিপুরাতেও একই কথা বলেছিল, দেখেছেন তো ওখানে কী হয়েছে।
বিজেপির ইস্তেহারকে মিথ্যের ফুলঝুরি বলে দাবি করে মমতা তৃণমূলের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির উল্লেখ করেছেন। তিনি বলেছেন,  ‘তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন। বাড়ির মেয়েরা মাসে ৫০০ টাকা করে হাতখরচ পাবেন।এখন ৭ দিনে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায়।’
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘রান্নার গ্যাসের দাম ৪০০ থেকে ৯০০ করেছে বিজেপি। বিনামূল্যের চাল, রাঁধতে লাগছে ৮০০ টাকার গ্যাস।’
তাঁর দাবি, ‘বিনা পয়সায় গ্যাস দিতে হবে।’
তিনি বলেছেন, ‘সব বিক্রি করে দিচ্ছে বিজেপি। এরপর ব্যাঙ্কের জমা টাকাও ফেরত পাওয়া যাবে না।’
তৃণমূল নেত্রী বলেছেন, ‘ভাড়া করে বাংলা শিখে বাইরে থেকে এসে ভোট দিতে বলছে। ভেবেছিল পা ভেঙে আমায় আটকে দেবে। ‘আমি ভাঙি তবু মচকাই না।‘বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget