এক্সপ্লোর

WB Election 2021: সিঙ্গুর নিয়ে কী ভাবনা বিজেপির, সিঙ্গুরে দাঁড়িয়েই বললেন অমিত শাহ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম দুই ভিত্তিভূমি। এবার এই দুই কেন্দ্রেই জিততে মরিয়া বিজেপি। নন্দীগ্রামে ভোটের দু’দিন আগে সেখানে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সিঙ্গুরের ক্ষেত্রেও ঠিক সেই কৌশলই নিলেন তিনি। শেষ লগ্নে সিঙ্গুরে গিয়ে প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অর্ণব মুখোপাধ্যায়, সিঙ্গুর: কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের জেরে সিঙ্গুরে টাটাদের কারখানা হয়নি। সেই সিঙ্গুর নিয়ে কী ভাবনা রয়েছে বিজেপির? ক্ষমতায় এলে তাদের শিল্প সংক্রান্ত রুট ম্যাপ কী? বুধবার সিঙ্গুরের রোড শো থেকে তা জানালেন অমিত শাহ। পাল্টা তৃণমূলের গলায় এ নিয়ে শোনা গেছে কটাক্ষের সুর।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম দুই ভিত্তিভূমি। এবার এই দুই কেন্দ্রেই জিততে মরিয়া বিজেপি। নন্দীগ্রামে ভোটের দু’দিন আগে সেখানে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সিঙ্গুরের ক্ষেত্রেও ঠিক সেই কৌশলই নিলেন তিনি। শেষ লগ্নে সিঙ্গুরে গিয়ে প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিল্পনগরী হয়ে ওঠার চৌকাঠ থেকে ফিরে আসা সেই সিঙ্গুরে দাঁড়িয়েই বুধবার অমিত শাহ বুঝিয়ে দিলেন, এ রাজ্যে ক্ষমতায় এলে শিল্প নিয়ে তাঁদের মাথায় কী ভাবনা রয়েছে। এই সিঙ্গুরেই টাটাদের গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণ করেছিল বাম সরকার। তারপরই কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে শুরু হয় আন্দোলন। 

যার জেরে কারখানা তৈরি করেও শেষমেশ রাজ্য ছাড়তে হয় টাটাদের। তারপর দু’টো বিধানসভা ভোটে জিতে আসে তৃণমূল। সুপ্রিম কোর্ট বাম আমলের জমি অধিগ্রহণকে বেআইনি বলে রায় দেওয়ার পর, দ্বিতীয় বার ক্ষমতায় এসে, কৃষকদের হাতে জমির নথি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক অডিও বার্তায় রাজ্যের শিল্প-পরিস্থিতি নিয়ে হতাশা ঝরে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর গলায়। অডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘‘বামফ্রন্ট অপসারিত হওয়ার পর, তৃণমূলের সরকার রাজ্যজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। সমস্ত বিচারেই রাজ্যের অর্থনীতিতে নেমেছে বিপর্যয়, হতাশা। কৃষিতে সঙ্কট, কৃষকের সঙ্কট, কৃষিজাত দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। অন্য দিকে এ রাজ্যে শিল্প, শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। গত ১০ বছরে উল্লেখযোগ্য একটি শিল্পও আসেনি।’’

লোকসভা ভোটে হুগলি থেকে জিতে আসার পর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও দাবি করেছিলেন, টাটাদের তিনি সিঙ্গুরে ফেরার আবেদন জানাবেন। বছর দুয়েক আগে বিজেপি সাংসদ এবং এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমি সিঙ্গুরের জন্য টাটাদের কাছে আবেদন করব, টাটারা রাজি না হলেও, সিঙ্গুরে যাতে অন্য কোনও শিল্প আসে, তার জন্য চেষ্টা করব এবং চাষিদের স্বাক্ষর করা এই প্রতিলিপি আমি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দেব৷’’

অমিত শাহ অবশ্য বুঝিয়ে দিয়েছেন, তাঁরা শুধু টাটাদের নিয়েই ভাবছেন না। আরও পরিকল্পনা আছে। তৃণমূল এসবে কোনও গুরুত্বই দিতে নারাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget