এক্সপ্লোর

WB Election 2021: মুরারাইয়ে প্রার্থী বদলের দাবিতে পার্টি অফিসে তালা বিজেপি কর্মীদের

বীরভূমের মুরারইতে দেবাশিস রায়কে প্রার্থী করেছে বিজেপি ৷ কিন্তু দলীয় প্রার্থীকে মানতে রাজি নন মুরারইয়ের একাধিক বিজেপি নেতা ও মণ্ডল সভাপতি। প্রার্থী বদলের দাবিতে রবিবার মুরাইয়ের দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ বিজেপি নেতা, কর্মীরা। সোমবার একধাপ এগিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: প্রার্থী বদলের দাবিতে বীরভূমের মুরারইয়ে বিজেপির অসন্তোষ আরও তীব্র হল।  দলীয় অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরাই। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। অসন্তোষ আরও বাড়লেও গুরুত্ব দিচ্ছে না বিজেপি। প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

প্রার্থী ঘোষণার পর চারদিন পার৷ প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ কমা দূরের কথা আরও তীব্র হয়েছে। বীরভূমের মুরারইতে দেবাশিস রায়কে প্রার্থী করেছে বিজেপি ৷ কিন্তু দলীয় প্রার্থীকে মানতে রাজি নন মুরারইয়ের একাধিক বিজেপি নেতা ও মণ্ডল সভাপতি। প্রার্থী বদলের দাবিতে রবিবার মুরাইয়ের দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ বিজেপি নেতা, কর্মীরা। সোমবার একধাপ এগিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন তাঁরা। মুরারইর বিজেপি যুব মোর্চার আহ্বায়ক প্রিয়তোষ মণ্ডল বলেন, ‘‘দেবাশিস রায়কে কোনওভাবে মানতে পারছি না, উনি পাঁচজনকে দল করছেন, এটা হবে না, অন্য কেউ প্রার্থী হলে নিশ্চিত জিতবে ৷ ’’

প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে তৃণমূলের হাত দেখছে বিজেপি।  এই অভিযোগ উড়িয়ে এ নিয়ে পাল্টা বিজেপিকে পাল্টা বিঁধেছে তৃণমূল। বীরভূমের বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শান্তনু মণ্ডল বলেন, ‘‘মুরারই ঘটনার পেছনে তৃণমূলের মদত আছে। এবং পিকের কিছু লোক ইন্ধন জোগাছে পাশ থেকে। আমরা নেতৃত্ববৃন্দদের সঙ্গে বসে আগামী দিন এক সাথে ওই বিধানসভায় লড়াই করব। এগুলো সব ঠিক হয়ে যাবে। ’’

বিধানসভা ভোটে মুখে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে প্রার্থী নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে বিজেপির। সাঁইথিয়ার প্রার্থী বদলের রবিবার একাধিক বিজেপি নেতা পদত্যাগ করেন। খয়রাশোলেও চলে বিক্ষোভ। গত বিধানসভা ভোটে মুরারইতে মাত্র ২৬৩ ভোটে জেতে তৃণমূল ৷ তবে লোকসভা ভোটের নিরিখে এই আসনে ৬৯ হাজার ৪৩ ভোটের লিড পায় তৃণমূল ৷ নির্বাচনের মুখে বিজেপিতে প্রার্থী বিক্ষোভ কি ভোটে প্রভাব ফেলবে? তা নিয়ে জোর আলোচনা মুরারইতে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget