এক্সপ্লোর

WB Election 2021: ব্যারাকপুরে রাজ, বাঁকুড়ায় সায়ন্তিকা, খড়গপুরে হিরণ, ভোটপ্রচারে তারকারা

West Bengal Assembly Election 2021: তৃণমূলের প্রার্থী তালিকায় তারকার ছড়াছড়ি ৷ কম যায় না বিজেপিও ৷ বামেদের প্রার্থী তালিকাতেও জায়গা করে নিয়েছেন ছোট পর্দার অভিনেতা। 

অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গায়ে তারকা তকমা। প্রচারে অবশ্য সে সব কেউ বুঝতে দিচ্ছেন না স্টার প্রার্থীরা। বিজেপি, তৃণমূল বা বাম। সব দলের তারকা প্রার্থীরাই বোঝাতে চাইলেন তাঁরা ঘরের লোক।

তৃণমূলের প্রার্থী তালিকায় তারকার ছড়াছড়ি ৷ কম যায় না বিজেপিও ৷ বামেদের প্রার্থী তালিকাতেও জায়গা করে নিয়েছেন ছোট পর্দার অভিনেতা। 

স্টারদের বড় অংশই এই প্রথম ভোটযুদ্ধে। এই যেমন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ চক্রবর্তীর বিরোধিতায় নামে তৃণমূলের একাংশ। ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস। পরে অবশ্য তাঁরা ক্রিকেটও খেলেন। 

অতীত ভুলে উত্তম দাসকে শনিবার দেখা গেল রাজ চক্রবর্তীর সঙ্গে। ব্যারাকপুর পুর এলাকার এক নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে দেখা গেল তৃণমূলের তারকা প্রার্থীকে। রাজকে দেখে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। শুরু হয় সেলফি তোলার ধুম।

যুব তৃণমূলে দীর্ঘদিন থাকলেও হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেনি দল। বিজেপিতে যোগ দিয়েই হিরণ পেয়ে গেছেন খড়গপুর সদরের মতো গুরুত্বপূর্ণ আসন। দিলীপ ঘোষের ছেড়ে আসা এই কেন্দ্রে উপনির্বাচনে ধাক্কা খেয়েছে বিজেপি।সেখানে ভোটের লড়াইয়ে নবাগত হিরণ জোর দিলেন জনসংযোগে। শনিবার খড়গপুরের  একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আলাপ করলেন উৎসাহীদের সঙ্গে।

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, ‘সাধারণ মানুষ আমাকেই ভোট দেবেন। দিলীপদা পাশে আছেন। কাল অমিত শাহের রোড শো আছে। সাধারণ মানুষ কাজ চাইছে। সেই লক্ষ্যে এগোচ্ছি।’

ছোট পর্দার পরিচিত মুখ দেবদূত ঘোষ এবার টালিগঞ্জের সিপিএম প্রার্থী। তারকা-সুলভ আচরণ নয়, একবারে ভিড়ের সঙ্গে মিশে গিয়ে শনিবার বাঁশদ্রোণী এলাকায় প্রচার করেন টালিগঞ্জের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। তিনি বলেন, ‘‘দেখছেন তা জিনিসপত্রের কী দাম, আমার বাজার করতে সমস্যা হচ্ছে, আমরা দোষারোপ করব না ১০ বছরে কী হল ?’’

শনিবার মনোজ তিওয়ারির কাছে যেন টেম্পল ভিজিট ডে। শিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ঘুরলেন একের পর এক মন্দিরে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget