এক্সপ্লোর

WB Election 2021 ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী! মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, মিলবে ডাল, সয়াবিন ও চিনি

সরকারি নিয়ম অনুযায়ী এখন পড়ুয়ারা প্রতি মাসে মিড ডে মিল বাবদ ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও একটি করে সাবান পায়। এর সঙ্গে ডাল, সয়াবিন ও চিনি দেওয়ার ঘোষণায় অত্যন্ত খুশি অভিভাবকরা।

সনৎ ঝা, দার্জিলিং: আগামী ২ মাস চাল, আলু ও ছোলার পাশাপাশি মিড ডে মিলের জন্য বিলি করা হবে ডাল, সয়াবিন ও চিনি। রাজ্য সরকারের ঘোষণায় খুশি অভিভাবকরা। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কল্পতরু হওয়ার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

রাস্তা-উড়ালপুলের জন্য ঢালাও বাজেট বরাদ্দ। সবার জন্য স্বাস্থ্যসাথী। পাট্টা বিলি। চা সুন্দরী প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া। বিধানসভা ভোটের মুখে একের পর ঘোষণায় কার্যত কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়! এবার সেই তালিকায় যুক্ত হল মিড ডে মিলও।  করোনা আবহে ১১ মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে রাজ্যে খুলছে সরকারি থেকে বেসরকারি স্কুল। ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এতদিন স্কুল বন্ধ থাকায় মিড ডে মিলের রান্না হয়নি। তবে স্কুল থেকে নিয়মিত চাল, আলু, ছোলা ও সাবান বিলি করা হয়েছে। আগামী মার্চ ও এপ্রিলে পড়ুয়াদের অতিরিক্ত আড়াইশো গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনি দেওয়া হবে।

সরকারি নিয়ম অনুযায়ী এখন পড়ুয়ারা প্রতি মাসে মিড ডে মিল বাবদ ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও একটি করে সাবান পায়। এর সঙ্গে ডাল, সয়াবিন ও চিনি দেওয়ার ঘোষণায় অত্যন্ত খুশি অভিভাবকরা। এক অভিভাবকের কথায়, খুবই ভাল প্রকল্প। আমরা তো ছোটখাটো কাজ করি। ছেলেমেয়েরা এবার পুষ্টিকর খাবার পাবে। তবে রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর। দার্জিলিংয়ের তৃণমূল নেতা ও প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সুপ্রকাশ রায় বলেছেন, সারা দেশের কোনও রাজ্যে মিড ডে মিলে এইরকম বরাদ্দ নেই। একমাত্র পশ্চিমবঙ্গেই এটা দেওয়া হচ্ছে। তার কারণ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায়, রাজ্য সরকার তো বরাদ্দ করে দেয়। কিন্তু শেষ পর্ষন্ত পৌঁছয় না। ডিম তো দেওয়ার কথা। ছেলেমেয়েরা কি ডিম পায়? এই সব ঘোষণা হচ্ছে চুরির জন্য। ভোট যত এগিয়ে আসবে তত এইসব ঘোষণা হবে। মানুষ বুঝে গিয়েছে।

করোনা আবহে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এখনও বন্ধ থাকছে স্কুল। এর মধ্যে মিড ডে মিলে ২ মাসের জন্য নতুন বরাদ্দ ঘোষণা করল রাজ্য সরকার।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget