এক্সপ্লোর

WB Election 2021: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে নোটিস কমিশনের

৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে কমিশন

কলকাতা: সংখ্যালঘুদের উদ্দেশে মমতার বার্তা, কমিশনের নোটিস। নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে কমিশন। মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ মুখতার আব্বাস নকভির।গত ৩ এপ্রিল, তারকেশ্বরের সভায় সংখ্যালঘু ভোট ভাগ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তারই প্রেক্ষিতে কমিশনে নালিশ জানায় বিজেপি।

ওই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হায়দ্রাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। ফুরফুরা শরিফের একটা চ্যাংড়াকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে কমিউনাল স্লোগান দিচ্ছে আর হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করছে। ওদেরকে একটা ভোটও দেবেন না। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপি-কে দেওয়া। আমি সংখ্যালঘু ভাইবোনেদের কাছে হাত জোড় করে বলছি, বিজেপির কাছ থেকে যে শয়তানরা টাকা নিয়েছে তাদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করবেন না।“

তারকেশ্বরে নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে  তৃণমূল নেত্রীকে নোটিস পাঠালো কমিশন। অভিযোগ খতিয়ে দেখে কমিশনের মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। তাই তাঁকে এই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। নইলে নির্বাচন কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে।

মঙ্গলবারই তৃতীয় দফার ভোটের দিন, রাজ্যে এসে সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে তৃণমূল নেত্রী করা মন্তব্যের প্রসঙ্গে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদি। এও বলেছিলেন, তিনি হিন্দুদের নিয়ে কোনও কথা বললে হয়ত, তাঁকে নির্বাচন কমিশন নোটিস দিয়ে দিত। কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, “ভোটপ্রচারে সরাসরি মুসলিমদের একজোট হওয়ার কথা বলছেন দিদি। বলছেন, মুসলিম ভোট যেন ভাগ না হয়। আর এর উলটোটা যদি আমরা বলতাম। যদি বলতাম, হিন্দু ভোট যেন ভাগ না হয়, তাহলে কমিশনের আট দশটা নোটিশ এতক্ষণে চলে আসতো।“

মঙ্গলবার নরেন্দ্র মোদি এই মন্তব্য করেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কমিশনের উদ্দেশে কটাক্ষের সুরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করে বলেছেন বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মমতাদিকে নোটিস ইস্যু করেছে। তৃণমূল যে অভিযোগগুলি করেছিল, তার কী হল? ১. বিজেপি প্রার্থীর টাকা বিলোনোর ভিডিও প্রমাণ, ২. বিজেপির মিটিংয়ে যাওয়ার জন্য এবং ভোট দেওয়ার জন্য ক্যাশ কুপন বিলি। মহাশয়গণ - নিরপেক্ষতার ভানটা অত্যন্ত চালিয়ে যান।

নির্বাচন কমিশনের পাঠানো নোটিসে নির্বাচনী আচরণবিধির ৩টি ধারার উল্লেখ করা হয়েছে। এরমধ্যে ৩ নম্বর ধারায় বলা আছে, ভোট পাওয়ার জন্য কোনও জাতি অথবা ধর্মীয় ভিত্তির প্রতি আবেদন করা যাবে না। মসজিদ, মন্দির, চার্চ অথবা অন্য ধর্মীয় স্থলকে নির্বাচনী প্রচারের ফোরাম কিংবা প্রোপাগান্ডা হিসাবেও ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget