এক্সপ্লোর

WB Election 2021: ভোটের আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর

গতকাল রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

কলকাতা : ভোটের আগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু প্রার্থীর। মারা গেলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে গতকাল জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায়  গতকাল রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা করে   আজ ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

আগামী ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ। তার আগে মৃত্যু হল কংগ্রেস প্রার্থীর।

পরিবারের সদস্যরা কোভিড প্রোটোকল মেনে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার আবেদন জানানো হচ্ছে। কিন্তু কোভিড প্রোটোকল মেনে হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা পুরসভার হাতে তুলে দেবে বলে জানা গেছে।

এমনিতেই রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতেরর পক্ষ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডের সংক্রমণে পড়েছেন ৫ হাজার ৮৯২ জন। প্রাণ গিয়েছে ২৪ জনের। রাজ্যে রোজ প্রবলভাবে বেড় চলা করোনা সংক্রমণের জন্য অনেকেই দায়ী করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে। 

ভোটের মাঝে যেভাবে প্রায় প্রত্যেকটি দল নূন্যতম করোনাবিধি তোয়াক্কা না করে মিটিং, মিছিল, জন সমাবেশ করছে তাতে করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সব মহলে। কারণ, বড় জন সমাবেশগুলিতে শারীরিক দূরত্ব রক্ষা করার কোনও বালাই থাকছে না। অধিকাংশই মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন মুখে মাস্ক পর্যন্ত না লাগিয়ে।

এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দলগুলিকে সতর্ক করার বার্তা নির্বাচন কমিশনের কাছে দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালতের নির্দেশ পেয়েই কমিশনও বাড়তি সতর্ক হয়েছে যে বিষয়টি নিয়ে। করোনা নিয়মনীতি যাতে আরও কঠোরভাবে পালন করা হয় সে বিষয়ে তারা নির্দেশ দিয়েছে বিভিন্ন মহলে।

শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠকও ডেকেছে। সেখানে আলোচনার মাধ্যমে কী উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget