এক্সপ্লোর

WB Election 2021 News: শ্রমদফতরে চাকরির নিয়োগ প্রক্রিয়া, বিধিভঙ্গের অভিযোগে সরব সিপিএম

শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। আর ভোটমুখী দুর্গাপুরে শ্রমদফতরের ক্লার্ক এবং কম্পিউটার অপারেটর পদে চলছে নিয়োগ প্রক্রিয়া।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভোট ঘোষণার পর দুর্গাপুরে শ্রমদফতরে চাকরির নিয়োগ প্রক্রিয়া চলায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।

শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। আর ভোটমুখী দুর্গাপুরে শ্রমদফতরের ক্লার্ক এবং কম্পিউটার অপারেটর পদে চলছে নিয়োগ প্রক্রিয়া।

যা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সরব হয়েছে সিপিএম। শ্রম দফতর সূত্রে খবর, সোমবার দুর্গাপুরের সিটিসেন্টারে শ্রম দফতরে ক্লার্ক এবং কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছিল। তাতে অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন জেলা এসেছিলেন। দুর্গাপুরের শ্রম দফতরের আধিকারিক মহম্মদ ইব্রাহিম বলেন, ‘‘এই পোস্টের ডাকা হয়েছে কয়েকজন এসেছে নিয়োগ প্রক্রিয়া চলছিল।’’

কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। পশ্চিম বর্ধমানের সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘কিভাবে নির্বাচনী বিধি ভেঙে সরকারী এক দফতরে নিয়োগ প্রক্রিয়া চলে আমরা তদন্তের দাবি জানিয়েছি মহকুমা শাসকের কাছে ৷’’

যদিও সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। দুর্গাপুরের তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি, ‘‘মিথ্যে অভিযোগ অভিযোগের কোনও ভিত্তি নেই ৷’’ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’ নির্বাচনের মুখে দুর্গাপুরে চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার তরজায় জড়াল তৃণমূল ও সিপিএম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget