এক্সপ্লোর

WB Election 2021:  রাত পোহালেই ঝাড়গ্রামের ৪ আসনে ভোটগ্রহণ, তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে ঝাড়গ্রামে

অনির্বাণ বিশ্বাস ও অমিতাভ রথ, ঝাড়গ্রাম: রাত পোহালেই ঝাড়গ্রামের ৪টি বিধানসভা কেন্দ্রে ভোট। নতুন জেলা হওয়ার পর, এই প্রথম ভোট হচ্ছে জেলায়। তুঙ্গে শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি।

যে দিকে চোখ যায় শাল-শিমূলের বন। তারই মাঝে ছোট ছোট পাথুরে টিলা। জঙ্গল ভেদ করে বয়ে গিয়েছে তিরতিরে নদী। জল-জঙ্গল-প্রকৃতি নিয়েই ঝাড়গ্রাম। ২০১৭-র ৪ এপ্রিল। পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে জঙ্গলমহলের এই প্রান্ত। নতুন জেলায় এবছর প্রথম বিধানসভা ভোট।

ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর। এই চারটি কেন্দ্রেই ভোট শনিবার। শুক্রবার দিনভর ভোটের কাজে ব্যস্ত কর্মীরা। ঝাড়গ্রাম রাজ কলেজের মহিলা বিভাগে তৈরি হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার। সেখান থেকে ইভিএম, ভিভিপ্যাট সংগ্রহ করেন ভোট কর্মীরা। 

ঝাড়গ্রামে মোট ভোটার ৯ লক্ষ ১১ হাজার ৬৫৪জন। মোট বুথের সংখ্যা ১৩০৭। এরমধ্যে সংবেদনশীল বুথ রয়েছে ৪৩টি। ভোটের জন্য মোট ১৪৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। ভোটের আগে রাজ্যের সমস্ত সীমানা এলাকা সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঝাড়গ্রাম পেরোলেই পাশের রাজ্য ঝাড়খণ্ড। জামবনিতে গিয়ে দেখা গেল না সীমানা-সুরক্ষার বিশেষ কোনও ছবি। 

ঝাড়গ্রাম কেন্দ্রে এবার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী। প্রাক্তন বাম বিধায়ক চুনীবালা হাঁসদার মেয়ে তথা সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা। তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিএমের মধুজা সেন রায় ও বিজেপির সুখময় শতপথী।

অপর কেন্দ্র, নয়াগ্রামে তৃণমূলের হয়ে লড়ছেন গতবারের বিধায়ক দুলাল মুর্মু। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বকুল মুর্মু। সিপিএমের হরিপদ সোরেন। গোপীবল্লভপুরে এবারের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো, বিজেপির সঞ্জিত্‍ মাহাতো ও সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিএম প্রার্থী প্রশান্ত দাস। বিনপুরের তৃণমূলপ্রার্থী দেবনাথ হাঁসদা। বিজেপির পালান সোরেন। সিপিএমের দিবাকর হাঁসদা।

শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget