এক্সপ্লোর

WB Election 2021: প্রচারে নামায় ঘাটালের বিজেপি প্রার্থীকে লাঠিপেটার অভিযোগ

প্রচারে নামায় ‘লাঠিপেটা’ করা হল বিজেপি প্রার্থীকে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের এমনই অভিযোগ।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : প্রচারে নামায়লাঠিপেটাকরা হল বিজেপি প্রার্থীকে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের এমনই অভিযোগ। কোতলপুরে প্রচারে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। 
তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন  তিনি।  রাজ্য বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই অশান্তির ঘটনার খবর মিলছে। এরইমধ্যে ঘাটালের বিজেপি প্রার্থী এই অভিযোগ করেছেন। 

কেন্দ্রে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। সতর্ক পুলিশও। তা সত্ত্বেও বৃহস্পতিবার দুদফায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল।  ঘাটালের বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা গেল কয়েক জনকে। 

দুপক্ষের বিবাদ, মারামারিতে চরমে ওঠে উত্তেজনা।  উল্টোদিকে, টোটোযাত্রী তৃণমূলের কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।  

বিজেপির অভিযোগ, ঘাটালের দলীয় প্রার্থী শীতল কপাট বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কোতুলপুরে প্রচারে যান। সেখানে গ্রামের মধ্যে তাঁকে ঘিরে ধরেন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। তারপর তাঁকে মারধর করা হয়। প্রার্থীর সঙ্গী বিজেপি কর্মীরাও প্রহত হন বলে অভিযোগ।

বিজেপি প্রার্থীর অভিযোগ, পুলিশ এলেও তাদের সামনেই তৃণমূল কর্মীরা হামলা চালায়।

যদিও তৃণমূল হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে।  ঘাটালের তৃণমূল প্রার্থী শঙ্কর দলুই বলেছেন, <মিথ্যে নাটক করছে বিজেপি। ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।

পরে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। তারাই পরিস্থিতি সামাল দেয়।  ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রার্থী সহ আহত ৬ জনকে। 

অন্য ঘটনাটিও ঘটেছে ঘাটালে।  তৃণমূলের অভিযোগ, দলীয় কয়েকজন কর্মী টোটোয় করে যাচ্ছিলেন।  নবগ্রামে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক তাঁদের ওপর চড়াও হয়।   অভিযোগ, টোটো উল্টে দিয়ে ওই তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে বিজেপির কর্মী-সমর্থকরা। আহত হন কয়েকজন তৃণমূল কর্মী। 

আগামী পয়লা এপ্রিল ঘাটালে ভোট। তার আগেই তৃণমূল ও বিজেপির বিবাদ- গন্ডগোলে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্র।  চলছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ- পাল্টা অভিযোগ। এরমধ্যে বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget