এক্সপ্লোর

WB Election 2021: হঠাৎই কমল নিরাপত্তা, ক্ষুব্ধ তৃণমূল নেতা কৃষ্ণেন্দু, কী বার্তা দিল দল?

মালদার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নিরাপত্তা কমানো হল। জেলা পুলিশ সূত্রে খবর, আগে তিনজন রক্ষী সমসময় কৃষ্ণেন্দুর সঙ্গে থাকতেন। প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা পর্যালোচনা করে একজন রক্ষী সরিয়ে নেওয়া হয়েছে। যদিও প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে কার্যত উষ্মাই প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী।

অভিজিত্‍ চৌধুরী ও ময়ুখ ঠাকুর চক্রবর্তী:  মালদার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নিরাপত্তা কমানো হল।  জেলা পুলিশ সূত্রে খবর, আগে তিনজন রক্ষী সমসময় কৃষ্ণেন্দুর সঙ্গে থাকতেন।  প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা পর্যালোচনা করে একজন রক্ষী সরিয়ে নেওয়া হয়েছে।  যদিও প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে কার্যত উষ্মাই প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী।

ভোটের মুখে মালদার তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নিরাপত্তা কমাল রাজ্য সরকার। জেলা পুলিশ সূত্রে খবর, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর সঙ্গে আগে পুলিশের ৩ জন রক্ষী থাকতেন।  ১ জন রক্ষীকে সরিয়ে নিয়েছে প্রশাসন।  এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।  কৃষ্ণেন্দুর দাবি, মঙ্গলবার সন্ধেয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।  সেই সময় তাঁর নিরাপত্তারক্ষীদের ফোন করে জানানো হয় যে, তাঁদের ক্লোজ করা হয়েছে।  এরপর রক্ষীরা চলে যান।  কৃষ্ণেন্দুর দাবি, তিনি কোনও রক্ষীকে রিলিজ করেননি। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে শরীর চর্চার জন্য জেলা ক্রীড়া সংস্থার মাঠে যান কৃষ্ণেন্দু।  কিন্তু সে সময় তাঁর সঙ্গে কোনও রক্ষীকে দেখা যায়নি। 

কৃষ্ণেন্দুর দাবি, ১৯৯৫-এ বাম আমলে তাঁকে প্রথম সরকারের তরফে নিরাপত্তারক্ষী দেওয়া হয়। জেলা তৃণমূলের চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত তাঁকে ২ জন নিরাপত্তা রক্ষী দেওয়া হত। জেলা তৃণমূলের চেয়ারম্যান হওয়ার পর আরও একজন রক্ষী বাড়িয়ে দেওয়া হয়। যদিও জেলা পুলিশের তরফে দাবি, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর একজন রক্ষী প্রত্যাহার করা হয়েছে।  নিয়মিত ভিভিআইপি-দের নিরাপত্তা পর্যালোচনা করা হয়।  ওঁর ক্ষেত্রেও পর্যালোচনা করে একজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আরও ২ জন নিরাপত্তারক্ষী রয়েছেন। 

কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ ২০১৩-য় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।  মন্ত্রীপদও সামলেছেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন। ২০১৭-র জানুয়ারিতে তাঁকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। এবার ভোটের মুখে তাঁর নিরাপত্তা কমানো কি দলের তরফে কোনও বার্তা?  সেই প্রশ্ন জেলা রাজনীতির অন্দরে মাথাচাড়া দিয়েছে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget