এক্সপ্লোর

WB Election 2021: ভোটের দিন সকাল থেকেই অশান্ত শান্তিপুর ! কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকেই অশান্ত নদিয়ার শান্তিপুর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রামের ভিতর ভোটারদের ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপির পোলিং এজেন্টকে বুথে না দেওয়ার অভিযোগ।

শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে শনিবার ভোট চলাকালীন সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। মহিলারা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকেই অশান্ত নদিয়ার শান্তিপুর (Shantipur)। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রামের ভিতর ভোটারদের ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপির পোলিং এজেন্টকে বুথে না দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তারপরেও অব্যাহত অশান্তি। কেন্দ্রীয় বাহিনী আশ্বস্ত করার চেষ্টা করলেও ভোটারদের অভিযোগ অন্যদিক থেকে তাঁদের উপর হামলা করা হচ্ছে। বিশাল কেন্দ্রীয় বাহিনী গ্রামে টহল দিচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী ও পুলিশ।

এদিকে শান্তিপুর (Shantipur) বিধানসভার বড় গোস্বামী পাড়া এলাকার ঘটনা। বাপন বিশ্বাস নামে এক তৃণমূল কর্মী প্রতিদিনের মতো কাজ সেরে বাড়িতে ফিরছিলেন। হঠাৎই বেশ কিছু দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয় এবং লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে করে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ মারধরের পরে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।

এদিন হরিপুরের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গেলে ভোটারদের বাধা দেয় কিছু দুষ্কৃতী। এলাকাবাসীর অভিযোগ, তারা তৃণমূলের (TMC) কর্মী-সমর্থক। যদি ভোটাররা বিজেপি (BJP)-কে ভোট দেন, এই সন্দেহে তাঁরা ভোটারদের পথ আটকান বলে জানা গিয়েছে। পাশাপাশি বিজেপির এজেন্টকেও বুথে বসতে বাধা দেয় তারা। এই নিয়ে বচসা বাধে তৃণমূল-বিজেপির মধ্যে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। এলাকার নানা প্রান্তে টহল দেন বাহিনীর জওয়ানরা। জওয়ানদের আশ্বাসে ফের বুথমুখী হন ভোটাররা। তবে টহল দেওয়ার সময় তাঁদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনওরকমে পরিস্থিতি সামাল দিয়েছে। হরিপুরের বুথকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে জওয়ানরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget