এক্সপ্লোর

WB Election 2021: নানুরের বন্দর গ্রামে ভোট-পরবর্তী হিংসা ! রাতে চলল বোমাবাজি

গেরুয়া শিবিরের দাবি, এক বিজেপি সমর্থকের বাড়ির সামনে বোমা ফেলে রেখে যাওয়া হয়।

নানুর, বীরভূম: নানুরের বন্দর গ্রামে ভোট-পরবর্তী হিংসা। রাতে চলে বোমাবাজি। ভোট মিটতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, এক বিজেপি সমর্থকের বাড়ির সামনে বোমা ফেলে রেখে যাওয়া হয়। বিজেপি করায় তাদের হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অষ্টম দফার ভোট চলাকালীন সারাদিনই উত্তপ্ত ছিল বীরভূমের নানুর। ভোট মিটলেও অশান্তি থামল না নানুরে। ভোট মিটতেই বন্দর গ্রামে রাতভর ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বৃহস্পতিবার অষ্টম দফার ভোট চলাকালীন বীরভূমের নানুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ।

ভোট গ্রহণ ঘিরে বৃহস্পতিবার দিনভর নানুরে একাধিক অশান্তির খবর মিলেছে। ভোটের দিন সকালে নানুর বিধানসভার বাহিরী এলাকায় বিজেপি পোলিং এজেন্ট সুকান্ত লোহারের মাথায় বন্দুক ঠেকিয়ে নথি ছেঁড়া ও বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

ভোট শুরুর আগেই অবশ্য নানুর বিধানসভার বেলুটি গ্রামে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের ভয় দেখিয়ে আটকে রাখারও অভিযোগও ওঠে। 

ভোটের আগের দিন, অর্থাৎ বুধবার রাতেও নানুরের বেজরা গ্রামে রাতভর বোমাবাজি হয়। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাজা বোমা। ১১২ নম্বর বুথের তৃণমূলের পোলিং এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে তৃণমূলের পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হয়। এর পাশাপাশি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি, ভোটের আগে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে শাসকদলই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget