এক্সপ্লোর

WB election 2021: নেই সংখ্যালঘু প্রার্থী, অসন্তোষ কোচবিহার তৃণমূলের অন্দরে

দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহারে তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ। তাঁর ক্ষোভের কারণ,  কোচবিহারের ৯টি বিধানসভা আসনে এবার তৃণমূলের একজনও সংখ্যালঘু প্রার্থী নেই। জেলায় তফশিলিদের জন্য সংরক্ষিত ৫ আসনে তফশিলি প্রার্থী দিয়েছে তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোটের মুখে কোচবিহারে প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের ক্ষোভ। জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে একটিতেও সংখ্যালঘু প্রার্থী না থাকায় ক্ষোভ উগরে দিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। গতকাল ইমাম-মোয়াজ্জেমদের সভায়  তাঁকে প্রার্থী করার দাবি ওঠে।  যদিও তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

 

তৃণমূলে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর টিকিট না পেয়ে, মঙ্গলবারই একাধিক বিধায়ক ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন! প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের সুর কোচবিহারেও! দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহারে তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ। তাঁর ক্ষোভের কারণ,  কোচবিহারের ৯টি বিধানসভা আসনে এবার তৃণমূলের একজনও সংখ্যালঘু প্রার্থী নেই। জেলায় তফশিলিদের জন্য সংরক্ষিত ৫ আসনে তফশিলি প্রার্থী দিয়েছে তৃণমূল। বাকি ৪ আসনে সংখ্যালঘু প্রার্থী নেই।  যে জেলায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা ২৫ শতাংশের বেশি, সেখানে সংখ্যালঘু প্রার্থী না থাকায়  জেলা তৃণমূলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। রবিবার কোচবিহারের ইমাম মোয়াজ্জেম সংগঠনের সঙ্গে এক সভায় জলিলকে প্রার্থী করার দাবি ওঠে। 

 

সারা বাংলা ইমাম-মোয়াজ্জেম কাউন্সিলের সম্পাদক মহম্মদ মহসিন আলি জানান, ‘‘এত বছর ধরে একটা লোক পার্টি করছে।  জেলার একনম্বর সংখ্যালঘু মুখ...সেই আব্দুল জলিল আহমেদ একটা টিকিট পাওয়ার যোগ্য নন!’’

 

কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ জানান, ‘‘রাজ্য নেতৃত্বে যেভাবে প্রার্থী তালিকা তৈরি করেছে তাতে সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।  আগামী ১৪ মার্চ মোয়াজ্জেম কাউন্সিল বৈঠক ডেকেছে।  আমিও থাকব। এরা দলের সমর্থক।  তাদের দাবিদাওয়া থাকতেই পারে । প্রার্থী না করলেও অনেক কিছুই করা যায়।  সংখ্যালঘু ভোটের দরকার আছে কি না, তা দেখতে চাই।’’

 

জেলা তৃণমূল সভাপতির অবশ্য দাবি, প্রার্থী তালিকা নিয়ে না কি কোনও সমস্যা নেই। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় জানান, অ্যাঅ্যাআব্দুল জলিল সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে।  কোনও সমস্যা নেই। সব সমস্যা মিটে যাবে।’’

 

বিজেপি এখনও কোচবিহারের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তৃণমূলের অন্দরে এই ক্ষোভ নিয়ে তাদের গলায় কটাক্ষের সুর। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, ‘‘আমরা অনেকবার বলেছি, তৃণমূল সংখ্যালঘু মানুষের জন্য কোনও কাজ করে না ।  এতদিনে সংখ্যালঘুরা তা বুঝেছেন।  সত্যিই তারা বুঝতে পেরেছেন,  নাকি বিশেষ কাউকে প্রার্থী করার জন্য চাপ দিচ্ছেন, তা দেখতে হবে।’’

 

২০১৬-র বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের ফজলে করিম মিঞা। তিনিই ছিলেন কোচবিহারে তৃণমূলের একমাত্র সংখ্যালঘু বিধায়ক। এবার তিনি টিকিট পাননি।  জেলা তৃণমূল সূত্রে খবর, কোচবিহার দক্ষিণ আসনের দাবিদার ছিলেন আব্দুল জলিল আহমেদ। এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিত্‍ দে ভৌমিককে। আগামী ১০ এপ্রিল কোচবিহার জেলার সবকটি আসনে ভোট।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget