এক্সপ্লোর

WB Election 2021: হাবড়া থেকে নানুর, ভোটের বাংলা অব্যাহত রাজনৈতিক হিংসা

লাল মাটির জেলা বীরভূমের দিকে দিকে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। কোথাও বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তো কোথাও পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে বিবাদে জড়াল তৃণমূল-বিজেপি।

সমীরণ পাল ও গোপাল চট্টোপাধ্যায়: ভোটের মধ্যে অব্যাহত রাজনৈতিক হিংসা। বীরভূমের নানুরে বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমোদপুরে একে অপরের বিরুদ্ধে পতাকা খুলে দেওয়ার অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। অন্যদিকে, হাবড়ায় আক্রান্ত আইএসএফ।

লাল মাটির জেলা বীরভূমের দিকে দিকে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। কোথাও বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তো কোথাও পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে বিবাদে জড়াল তৃণমূল-বিজেপি। আবার হাবড়ায় পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল-আইএসএফ। শেষ অর্থাৎ অষ্টম দফায়, ২৯ এপ্রিল বীরভূমে ভোটগ্রহণ। কিন্তু তার ঢের আগে থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত রবি ঠাকুর, কবি জয়দেবের জেলা। নানুর বিধানসভা এলাকার গোপডিহি গ্রামে বিজেপির এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, ভোটের আগে ভয় দেখাতে একাজ করেছে শাসক দল।

অন্যদিকে, এই জেলারই লাভপুরের আমোদপুরের দু’জায়গায় পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বচসায় জড়িয়ে পড়ে যুযুধান দুই দল। বুধবার সকালে বিজেপির বেশ কিছু পতাকা পুকুরের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। গেরুয়া শিবিরের দাবি, রাতের অন্ধকারে তৃণমূলই পতাকা খুলে ফেলেছে। তবে প্রতিপক্ষের অভিযোগ উড়িয়ে, শাসক দলের পাল্টা দাবি, বিভিন্ন জায়গায় তাদেরই পতাকা খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।

গত ২৭ মার্চ রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে হয়ে গিয়েছে তিন দফায় ভোটগ্রহণ। কিন্তু ভোট চলাকালীন রাজ্যজুড়ে দিকে দিকে হিংসার ছবি। মহিলা কর্মীকে মারধর থেকে পতাকা খুলে দেওয়া নিয়ে সংঘর্ষের অভিযোগ। রাজ্যজুড়ে কার্যত ঘটনার ঘনঘটা। পতাকা টাঙানোকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার হাবড়াও। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ সরাই গ্রামে পতাকা টাঙানোর সময় আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল। আইএসএফ-এর অভিযোগ, হামলায় তাদের ৪ জন কর্মী আহত হয়েছেন। ভয় দেখাতে এলাকায় বোমাবাজিও করা হয়। ২২ এপ্রিল হাবড়া বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget