এক্সপ্লোর

WB Election 2021: ‘ইন্দ্রনীল নয়, ভূমিপুত্র চাই’, চন্দননগরে পোস্টার, নেপথ্যে বিজেপির হাত দেখছে তৃণমূল

এবার তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রীর কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে পড়ল পোস্টার! ভূমিপুত্রকেই তৃণমূলের প্রার্থী হিসেবে চাই। এমন দাবিতে একাধিক জেলায় পড়েছে পোস্টার। এবার সেই দাবিতে পোস্টার পড়ল তৃণমূল পরিচালিত চন্দননগর পুরসভার দেওয়ালে!

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই এবার চন্দননগরে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে পড়ল পোস্টার। মন্ত্রী ইন্দ্রনীল সেনের কেন্দ্রে পোস্টারের নেপথ্যে বিজেপির হাত দেখছে তৃণমূল। তৃণমূলের কোন্দলের জেরেই পোস্টার বলে দাবি বিজেপির। যাঁর নামে পোস্টার সেই তৃণমূল নেতাদের দাবি, দল চাইলে তিনি লড়তে রাজি।

এবার তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রীর কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে পড়ল পোস্টার! ভূমিপুত্রকেই তৃণমূলের প্রার্থী হিসেবে চাই। এমন দাবিতে একাধিক জেলায় পড়েছে পোস্টার। এবার সেই দাবিতে পোস্টার পড়ল তৃণমূল পরিচালিত চন্দননগর পুরসভার দেওয়ালে! পোস্টারে চন্দননগরের তিনবারের তৃণমূল কাউন্সিলর জয়দেব সিংহকে প্রার্থী করার দাবি জানানো হয়েছে। যাঁর সমর্থনে পোস্টার সেই তৃণমূল নেতাও বুঝিয়ে দিয়েছেন, তিনি লড়ার জন্য তৈরি। চন্দননগরে বিদায়ী কাউন্সিলর ও তৃণমূল নেতা জয়দেব সিংহ জানান, ‘‘ভোটে লড়ার মতো পয়সাও নেই, যদি দল আমায় প্রার্থী করে লড়াই করল ৷’’

২০১৬-র বিধানসভা ভোটে চন্দননগর থেকে জিতে মন্ত্রী হন ইন্দ্রনীল সেন ৷ স্থানীয় সূত্রে দাবি, চন্দননগর থেকে নির্বাচিত হলেও এলাকায় তেমন দেখা যায়নি তথ্যসংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রীকে। এই প্রেক্ষিতেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি। এই পোস্টারে বিরোধীদের হাত দেখছে তৃণমূল। বিরোধীদের পাল্টা দাবি, তৃণমূলের দ্বন্দ্বের জেরেই পড়েছে পোস্টার। হুগলির বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি সুরেশ সাউ বলেন, ‘‘বহিরাগত প্রার্থীদের কেউ পছন্দ করে না, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এধরনের পোস্টার পড়ছে ৷’’

চন্দননগরের সিপিআইএম নেতা গোপাল শুক্লা বলেন, ‘‘তৃণমূলের কোন্দল ধারাবাহিকভাবে চলে আসছে এর আগে বহুবার মারামারিও হয়েছে নিজেদের মধ্যে। আজকের এই পোস্টার সেই অন্তর্দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ ৷’’

হুগলি নদীর তীরের চন্দননগরে ১০ এপ্রিল ভোট ৷ তার আগে বর্তমান বিধায়ককে বদলের দাবিতে পোস্টার ঘিরে তোলপাড় ফরাসডাঙা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget