এক্সপ্লোর

WB Election 2021: ধর্ষণের মামলায় অভিযুক্ত, পূর্ব বর্ধমানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

বিজেপি প্রার্থীর অভিযোগ, গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র। শাসক শিবিরের পাল্টা অভিযোগ, আদি-নব্য বিজেপির দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এই ঘটনা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান: পানাগড় ও বুদবুদ বাজারে গলসি বিধানসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। বিজেপি প্রার্থী তপন বাগদী ধর্ষণ মামলায় অভিযুক্ত বলে পোস্টারে দাবি করা হয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র। শাসক শিবিরের পাল্টা অভিযোগ, আদি-নব্য বিজেপির দ্বন্দ্বের  বহিঃপ্রকাশ এই ঘটনা।

শনিবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। নীলবাড়ি দখলের মরিয়া লড়াইয়ে রাজ্যে অল আউট প্রচারে শাসক-বিরোধী সব পক্ষই। মমতার সভা, অন্যদিকে মোদির সভা, অমিত শাহের সভা, রাজনাথের সভা। প্রচারের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে একে-অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িও। এবার গলসির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল চাঞ্চল্যকর পোস্টার।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি প্রার্থী। আদালতে বিচারাধীন মামলা। এমন প্রার্থীকে ভোট দেবেন কি? পূর্ব বর্ধমানের গলসির বিজেপি প্রার্থী তপন বাগদীর নামে এই ধরনের প্রশ্ন তুলে পোস্টারে পোস্টারে ছয়লাপ পানাগড় ও বুদবুদ বাজার এলাকা। যা দেখে বিজেপি প্রার্থীর দাবি, তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়েই তৃণমূল এসব করছে। পূর্ব বর্ধমানের গলসির বিজেপি প্রার্থী তপন বাগদী বলেন, ‘‘আমার ভাবমূর্তি নষ্ট করতে এই পোস্টার দিয়েছে তৃণমূলই। কিন্তু এভাবে আমাকে থামানো যাবে না। আমি প্রচার চালিয়ে যাব। ওরা বলছে খেলা হবে। আমাদের গোলকিপার মোদি, অমিত শাহ ও দিলীপ ঘোষ ডিফেন্সে আছেন। বল পেলেই মমতাকে আমরা গোল দেব ৷’’

পাল্টা তৃণমূলের দাবি, প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে এখন বিজেপির মধ্যেই যুদ্ধ চলছে। এই পোস্টার তারই ফল! পশ্চিম বর্ধমানের কাঁকসার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবদাস বক্সি বলেন, ‘‘ওদের আদি ও নব্য বিজেপির মধ্যে ঝামেলা চলছে। প্রার্থী পছন্দ হয়নি, তাই ঝামেলা চলছে। তার জেরেই এই ঘটনা। এর সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়। এটাই আসলে বিজেপির কালচার।’’ উল্লেখ্য, ২২ এপ্রিল, নির্বাচনের ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে গলসি কেন্দ্রটিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget