এক্সপ্লোর

WB Election 2021: বাংলার মানুষ শক্তি দেখাবে, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

কী ঘটেছিল গতকাল? বুধবার নন্দীগ্রামে বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়রাতেই গ্রিন করিডর করে আনা হয় কলকাতায়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মমতার অভিযোগ, চার-পাঁচজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে।

কলকাতা: নন্দীগ্রামে মনোনয়ন পেশের দিনই আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবার রাতেই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। বুধবার মধ্যরাতে একটি ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির ট্যুইটার হ্য়ান্ডেলকে ট্যাগ করে তিনি লেখেন, "অপেক্ষা করুন, ২ মে রবিবার বাংলার মানুষ শক্তি দেখাবে। প্রস্তুত হও।" ওই ট্যুইটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও পোস্ট করেন তিনি।

কী ঘটেছিল গতকাল? বুধবার নন্দীগ্রামে বিরুলিয়া বাজার এলাকায় মাটিতে পড়ে গিয়ে পায়ে, কোমরে, মাথায়, বুকে চোট। রীতিমতো পাঁজাকোলা করে মুখ্যমন্ত্রীকে গাড়িতে তোলা হয়রাতেই গ্রিন করিডর করে আনা হয় কলকাতায়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মমতার অভিযোগ, চার-পাঁচজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে। পা ফুলে গেছে, জ্বর এসেছে। চক্রান্ত করে ধাক্কা মেরেছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে এমআরআই-এর পর পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক।

একাধিক পরীক্ষার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকেরা। আজ আবার মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করবেন। মুখ্যমন্ত্রীর চিকিত্সার জন্য ৯ সদস্যের দল গঠিত হয়েছে। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের।

গতকালের এই ঘটনায় ইতিমধ্যে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল। নন্দীগ্রামের হাজরাকাটায় বিক্ষোভ মিছিল তৃণমূলের। সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনের নেতৃত্বে রাজারামচক থেকে হাজরাকাটা পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সোনাচূড়া থেকে ৮ কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়াতে রাস্তায় বসে পড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

দুর্গাপুরের মুচিপাড়া ও অন্ডালে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। আসানসোলের হটন রোডে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। সকালে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। বর্ধমান-কালনা রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা। দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডলের নেতৃত্বে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। সকাল সাড়ে ৮টা থেকে অবরোধ শুরু হয় আমডাঙার দারিয়াপুরে। হাসনাবাদ-শিয়ালদা শাখার কড়েয়া-কদম্বগাছি স্টেশনে রেললাইন অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget