এক্সপ্লোর

West Bengal Election 2021: করোনা আক্রান্ত প্রার্থী, বদলে অন্যজনকে দাঁড় করাল তৃণমূল

করোনা আক্রান্ত আব্দুর রহমান হাসপাতালে ভর্তি।

মুরারই: এবার নির্বাচনেও করোনার প্রকোপ। করোনা থাবা বসাল প্রার্থীর ওপরই। বীরভূমের মুরারইয়ে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী বদলে ফেলল। আব্দুর রহমানের বদলে তৃণমূলের তরফে নতুন প্রার্থী করা হল মোশারফ হোসেনকে।

আগের প্রার্থী করোনা আক্রান্ত হওয়ায় প্রার্থী বদলের এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। করোনা আক্রান্ত আব্দুর রহমান হাসপাতালে ভর্তি। ২৯ এপ্রিল শেষ দফায় বীরভূমের মুরারইয়ে ভোট হবে।

নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর পর এবার মমতার নিশানায় রাজ্য পুলিশ। এদিন ক্যানিংয়ের সভা থেকে তৃণমূলনেত্রী বলেন,  "রেড করতে বাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন সিআরপিএফকে, নিজেরা বসে কেন? আমি আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াই, দেখুন আমি কীভাবে লড়াই করছি, তোমাদের বাংলা-তেই কাজ করতে হবে, ভুলে যাবেন না।"

এদিকে, শনিবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী। তাঁর প্রশ্ন, "আমাদের পুলিশ এত দুর্বল কেন, ভয় পায় কেন? মনে রাখবেন রাজ্যে কাজ করেন, সেন্ট্রালের হয়ে নয়।" রাজ্য পুলিশের পাশাপাশি এদিন ফের কেন্দ্রীয় বাহিনীরও কড়া সমালোচনা করেন তৃণমূল নেত্রী। বলেন, "কোটি কোটি টাকার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোনও নাকা চেকিং নেই, সেন্ট্রাল পুলিশ ২দিন আগে বাড়ি বাড়ি গিয়ে বলেছে টিএমসিকে ভোট দেবেন না, নন্দীগ্রামে এদের ভয়াবহ রূপ দেখেছি।"

এ বিষয়ে মমতার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় বাহিনী যখন অপারেশন চালাচ্ছে, যাতে মানুষ ভীত-সন্ত্রস্ত না থাকেন, তার চেষ্টা চলছে, তখন পুলিশ বুঝতে পারছে যে ভোটটা শান্তিপূর্ণ হচ্ছে এবং সরকার থাকবে না, পুলিশ শাপমোচনের চেষ্টা করছে কোনও কোনও জায়গায়, শেষবেলায় আত্মশুদ্ধির চেষ্টা করছেন।

তৃণমূল নেত্রী যখন কমিশন-কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে সুর চড়াচ্ছেন, তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, ছাপ্পা ভোটের সুযোগ মিলছে না নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলছেন দিদি। প্রধানমন্ত্রী আরও বলেন, 'নির্বাচন কমিশনকে গালি দিচ্ছে তাহলে বুঝবেন ওনার খেলা শেষ হয়েছে, ১০ বছর আগে এই বাহিনী আপনার কাছে ভাল ছিল।'

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget