এক্সপ্লোর

WB Election 2021: প্রার্থী বদল করতে হবে, দাবি সিতাইয়ের বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীদের

West Bengal Assembly Election 2021: ভোটের মুখে কোচবিহারের সিতাইয়ের তৃণমূল প্রার্থীকে নিয়ে ফের প্রকাশ্য এল গোষ্ঠীদ্বন্দ্ব।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোটের মুখে কোচবিহারের সিতাইয়ের তৃণমূল প্রার্থীকে নিয়ে ফের প্রকাশ্য এল গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী বদল নিয়ে দলকে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুদ্ধ তৃণমূল নেতা। বিক্ষুব্ধদের গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী। যদিও দলের অন্দরে ক্ষোভের কথা অস্বীকার করেছে জেলা নেতৃত্ব।

প্রার্থী তালিকা ঘোষণার সাতদিন পরেও তৃণমূলের অন্দরে কাটছে না অসন্তোষ। যা নিয়ে ভোটের মুখে প্রবল অস্বস্তিতে ঘাসফুল শিবির।

কোচবিহারের সিতাই কেন্দ্রে এবারও বিদায়ী বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। আর তারপর থেকেই প্রার্থীকে নিয়ে শাসকদলের ভিতরে দানা বেঁধেছে ক্ষোভ। গতকাল দিনহাটা ১ নম্বর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক আবু আল আজাদের বাড়িতে বৈঠক করেন বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা। সেখানে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীদের একাংশ।

দলীয় কর্মীদের ক্ষোভের কথা স্বীকার করে নিয়ে দলকে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা আবু আল আজাদ। তাঁর দাবি, ‘স্থানীয় মানুষ জগদীশ বর্মা বাসুনিয়াকে প্রার্থী হিসেবে চান না। আমরাও ওঁকে সমর্থন করছি না। দলকে বলব। সংখ্যালঘুরা বিজেপিতে যাচ্ছে। বলছে, বিষ খাব, তবু জগদীশ বর্মা বাসুনিয়াকে সমর্থন করব না। প্রার্থী পরিবর্তন না হলে অন্য চিন্তাভাবনা করব।’

সিতাইয়ের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া বলেছেন, ‘দল আমাকে প্রার্থী করেছে, প্রচার করছি। কে কী বলল, তা নিয়ে ভাবার সময় নেই। যারা তৃণমূল করে, তারা আমার সঙ্গেই রয়েছে।’

তবে প্রার্থী বদল নিয়ে দলের অন্দরে ক্ষোভের কথা উডিয়ে দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের দাবি, ‘এমন কোনও মিটিং বিধায়কের বিরুদ্ধে হয়নি। এসব মিথ্যা প্রচার করে ক্ষতি করার চেষ্টা চলছে।’

২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই এগিয়ে বিজেপি। সিতাই ও শীতলকুচিতে তৃণমূল এগিয়ে। এর মধ্যে সিতাই কেন্দ্রে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৬৬১ ভোটে এগিয়ে ঘাসফুল শিবির। ভোটের আগে সেই সিতাইয়ে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে শাসকদলের।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget