এক্সপ্লোর

WB Election 2021: বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি, চা-বিস্কুট খাওয়ালো বিজেপি

পিঠাজোড়া এলাকায় বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির তরফে বুথ-ফেরত ভোটারদের খাওয়ানো হচ্ছে চা-বিস্কুট। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিধানচন্দ্র বিদ্যাপীঠ কিছুটা দূরে বিজেপির ক্যাম্প অফিস থেকে বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে।

মনোজ বন্দ্যোপাধ্য়ায়, অমিতাভ রথ, ঝিলম করঞ্জাই, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া: বুথ ফেরত ভোটারদের খাওয়ালো বিজেপির। কোথাও ছোলা-মুড়ি, কোথাও চা-বিস্কুট খাওয়ানো হচ্ছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার ডাংরিয়া প্রাথমিক স্কুলের বুথের কিছুটা দূরে বিজেপির ক্যাম্প অফিস থেকে বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে। আবার পুরুলিয়া বিধানসভার পিঠাজোড়া এলাকায় বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির তরফে বুথ-ফেরত ভোটারদের খাওয়ানো হচ্ছে চা-বিস্কুট। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিধানচন্দ্র বিদ্যাপীঠ কিছুটা দূরে বিজেপির ক্যাম্প অফিস থেকে বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে।

শুরু হয়ে গেল বঙ্গের মহারণ বিধানসভা ভোট। উনত্রিশ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। আর ভোট শুরুর সঙ্গে সঙ্গে দিকে দিকে অশান্তির ছবি। কোথাও প্রার্থী আটকে বিক্ষোভ, আবার কোথাও মারধরের ছবি। অশান্তি থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। 

কেশিয়াড়িতে উত্তেজনার মাঝেই আজ সকালে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ভোট শুরুর আগে শালবনিতে উত্তেজনা। কেউদি জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এর আগে শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাম প্রার্থী। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসাও বাধে তাঁর।

কাঁথি দক্ষিণ বিধানসভার সিরিয়া এলাকায় বিজেপি কর্মীদের মারধর, হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হন ২ বিজেপি কর্মী। পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যান এক তৃণমূল কর্মী। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল। এগরায় বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপির তরফে বহিরাগতদের এনে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এনিয়ে রাত থেকেই উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে তৃণমূল। বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget