এক্সপ্লোর

WB Election 2021: কমিশনের নিয়মকে বুড়ো আঙুল, বুথের ২০০ মিটারের মধ্যে দেওয়াল লিখন

নির্বাচন কমিশনের নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখাল দুপক্ষই।

আবীর দত্ত, খেজুরি: খেজুরির মানসিংবেড়ে দেওয়াল লিখন নিয়ে গণ্ডগোল। বুথের ২০০ মিটারের মধ্যে পোস্টার-দেওয়াল লিখন। দেওয়াল লিখেছে তৃণমূল-বিজেপি দুপক্ষই। নির্বাচন কমিশন মুছে দেওয়া সত্ত্বেও লেখা হয়েছে দেওয়াল। ঘটনাস্থলে গেছে কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশনের নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখাল দুপক্ষই। আর এই ঘটনায় শুরু হয়েছে তরজা। এদিকে ভোটারদের ভয় দেখাতে খেজুরির মানসিংবেড় এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রাতভর বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল। 

অন্যদিকে, খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দ এলাকায় তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। খেজুরির বটতলা এলাকায় রাতভর বোমাবাজি। গতকাল, শুক্রবার কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক মহিলাকেও মারা হয় বলে অভিযোগ। রাতভর সন্ত্রাসের অভিযোগ করেন খেজুরির বিজেপি প্রার্থী। আজ সকালেও বোমাবাজি হয় বলে তাঁর অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই চার জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ জওয়ানদের নামে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধিদল। 

আজ, শনিবার থেকেই শুরু হয়ে গেল বঙ্গের মহারণ... বিধানসভা ভোট। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ, শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩০টা আসনে ভোটগ্রহণ । এর মধ্যে ২৩টা আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭টা আসন পূর্ব মেদিনীপুরে। 

এই ৩০টা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৩০টা আসনের মধ্যে ২৭ টাতেই জিতেছিল তৃণমূল। আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু, তারপর তিন বছরে ছবিটা অনেকটাই পাল্টে গেছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই তিরিশটা আসনের মধ্যে বিজেপি এগিয়ে সতেরোটা আসনে, আর তৃণমূল এগিয়ে ১৩ টাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget