এক্সপ্লোর

WB Election 2021: রাতভর বোমাবাজি ও তাণ্ডব, মহিলা ভোটারকে বাধা দেওয়ার অভিযোগ

অভিযোগ, প্রথমবার ভোট দিতে গিয়ে হুমকির মুখে পড়তে হল অষ্টাদশীকেও

সঞ্চয়ন মিত্র ও রুমা পাল- মহিলা ভোটারকে বাধা দেওয়ার অভিযোগ। ধাক্কাধাক্কি থেকে হুমকির অভিযোগ। কোথাও আবার গ্রামের মহিলাদের ভোট দিতে বাধার অভিযোগ। অভিযোগ, প্রথমবার ভোট দিতে গিয়ে হুমকির মুখে পড়তে হল অষ্টাদশীকেও। কোথাও আবার আতঙ্কে কথাই বলতে ভয় পাচ্ছেন তৃণমূলের বুথ সভাপতির আত্মীয়রা বলে অভিযোগ।

বিষ্ণুপুরের রামমাখালচক গ্রামের ১০৭ নম্বর বুথ। এখানেই, রাতভর বোমাবাজি ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সকালে ভোট দিতে গেলে ভোট হয়ে গেছে বলে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

সুমনা মণ্ডল। প্রথমবার ভোটার। প্রথম ভোট নেওয়ার স্বপ্ন নিয়ে বুথে যাচ্ছিলেন। অভিযোগ, মাঝ পথ থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘‘বাড়ি থেকে বেরিয়েছি, দেখি ওরা দাঁড়িয়ে আছে, বলে ভোট দিতে দেবে না। পুরো পাড়া বিজেপি করে বলে রাতে ঝামেলা করেছে। বলছে সন্ধেয় ব্যবস্থা হবে।’’ বিষ্ণুপুরের এক বাসিন্দার কথায়, ‘‘মা বলল, ওরা কোথায় দেখে আয়। তৃণমূলের পার্টি অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম একজন বলছে, ওই পাড়াটাকে শ্মশান বানিয়ে দেব।’’

এই খবর সম্প্রচারিত হওয়ার পরই উদ্যোগী হয় কমিশন। গ্রামে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তা দিয়ে ভোটারদের বুথে নিয়ে আসা হয়। বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে আবার মহিলা ভোটারকে বুথে যেতে বাধা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলাকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছেন এক যুবক। শুধু বাধা দেওয়াই নয়, মহিলাকে ধাক্কাধাক্কিও করা হয়। দেওয়া হয় হুমকিও। এই অভিযোগ আসার পরই কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত গোরাঙ্গ মাখালকে আটক করেছে পুলিশ।

হাওড়ার বাগনানেও তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাগনানের বাসিন্দার কথায়, ‘‘চলে গেলে মারবে, বাড়ি ভাঙচুর করবে তৃণমূল। দু’বার ভোট দিতে আসি, ফিরে আসি, তারপর স্যারেরা নিয়ে যায়।’’ ভোটের আগের রাত থেকেই এলাকায় বোমাবাজি ও তাণ্ডব চলছে বলে অভিযোগ। এলাকা শুনশান।

ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত হন তৃণমূলের বুথ সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তাঁর আত্মীয়-পরিজনরা। তাঁরা কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন। সব মিলিয়ে ভোট তৃতীয়াতেও বিরাম নেই সন্ত্রাসের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election : ভোটের আগে এই কারণেই বদলি কলকাতার CP ও একাধিক পুলিশকর্তাকে, জানিয়ে দিল কমিশন
ভোটের আগে এই কারণেই বদলি কলকাতার CP ও একাধিক পুলিশকর্তাকে, জানিয়ে দিল কমিশন
West Bengal Election: ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
WB Election 2026: ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল
ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল
LPG Price Hike : 'মমতা এবং তাঁর টিমকে হরমুজ প্রণালী পাহারার জন্য পাঠানো উচিত', খোঁচা শুভেন্দুর
'মমতা এবং তাঁর টিমকে হরমুজ প্রণালী পাহারার জন্য পাঠানো উচিত', খোঁচা শুভেন্দুর

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget