এক্সপ্লোর

BJP Press Conference: বিজেপিতে আসার আগে আশীর্বাদ চেয়ে মেসেজ করেছি দিদিকে: যশ

সাংবাদিক বৈঠক চলাকালীনই চিৎকার। সাদা শার্ট পরে মঞ্চে উঠে এলেন নায়ক। বসলেন সামনের সারিতে। মুহূর্তের অপেক্ষা। তারপরেই উঠে এলেন মঞ্চে। হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত।

কলকাতা:  সাংবাদিক বৈঠক চলাকালীনই চিৎকার। সাদা শার্ট পরে মঞ্চে উঠে এলেন নায়ক। বসলেন সামনের সারিতে। মুহূর্তের অপেক্ষা। তারপরেই উঠে এলেন মঞ্চে। হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত।  

বিজেপিতে যোগ দিয়েই যশের মুখে বদলের কথা। বললেন 'সিস্টেমের মধ্যে থেকেই বদল করতে হবে।' তিনি আরও বলেন, 'আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। আমি এখনও নিজেকে ওনার ভাই বলি।' নুসরতের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে কিনা সেটা নিয়েও মুখ খোলেন যশ। বলেন, 'নুসরত আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব জীবিকার সূত্রে। আমাদের পেশা অভিনয়। নুসরত তাঁর মতাদর্শে তৃণমূলে রয়েছে আমি আমার মতাদর্শে বিজেপিতে। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলে রয়েছেন। কিন্তু আমরা আবার একসঙ্গে কাজ করব। রাজনীতির রঙ এখানেই থাক। টলিউডে রাজনীতির রঙ না লাগানোই ভালো।' প্রথমে আজকের যোগদান নিয়ে কোনও মন্তব্য করেন নি যশ। একেবারে মঞ্চে এসে চমকে দিলেন তিনি।

অন্যদিকে আজই বিজেপিতে যোগ দিলেন সৌমিলি বিশ্বাস ও পাপিয়া অধিকারী। কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে আজ গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য।

আজ সকালেই জানা যায়, টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে। তালিকায় ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য। ছিলেন মুকুল রায় ও স্বপন দাশগুপ্তও। সেইমতোই আজ বিজেপি যোগ দিলেন একঝাঁক তারকা।

আজ সকালেই বিজেপি সূত্রে খবর ছিল, গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা। গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সেই দলে ছিলেন সায়নী ঘোষও। তবে এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না, জানিয়েছেন সায়নী ঘোষ।

হিরণ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হলেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি। কিন্তু সূত্রের খবর,  তৃণমূল ছাড়ছেন হিরণ। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন অভিনেতা। বললেন কিছু ফরম্যালিটিজ বাকি।

অন্যদিকে জল্পনা তৈরি হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও। গতকাল বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়। প্রসেনজিৎ -এর ছবি পোস্ট করেছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষও। কিন্তু আজ প্রসেনজিৎ বলেন, ‘অতিথিকে স্বাগত জানানো বাংলার সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপরের মতামতকে গুরুত্ব দিই। আমারও নিজস্ব মতামত আছে। অনির্বাণের সঙ্গে সাক্ষাতে কোনও রাজনৈতিক জল্পনা নেই। আমি আমার কাজ তথা অভিনয়েই নজর দিতে চাই।‘ বিজেপিতে যোগ-জল্পনার মধ্যে এমনই ট্যুইট  করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget