এক্সপ্লোর

WB Election 2021: ভোটের ফল ঘোষণার আগে রাজভবনে রাজ্যপালের সঙ্গে  মিঠুনের সাক্ষাৎ ঘিরে জল্পনা

তিনি এ কথা বললেও রাজনৈতিক মহলে জল্পনা কিছু থেমে নেই। রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

কলকাতা: রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ মিঠুন চক্রবর্তীর। সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির কোনও কথা হয়নি। রাজভবন থেকে বেরনোর সময় জানালেন চলচ্চিত্র তারকা মিঠুন।

তিনি এ কথা বললেও রাজনৈতিক মহলে জল্পনা কিছু থেমে নেই। রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে, না বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, ভোট গণনার আগে চুলচেরা বিশ্লেষণের আগে মিঠুনের রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। এক সময় তৃণমূল তাঁকে সাংসদ হিসেবে রাজ্যসভায় পাঠিয়েছিল। যদিও পরে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকে তাঁর সঙ্গে রাজনীতির যোগাযোগ থাকতে দেখা যায়নি। ভোটের আগে তিনি আরএসএস প্রধানের সঙ্গে দেখা করার পরই জল্পনা দানা বেঁধেছিল। এর কিছুদিন পর কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

রাজ্য বিধানসভার অষ্টম তথা শেষ দফার নির্বাচনে  কাশীপুর-বেলগাছিয়ার ২৪৭ নম্বর বুথে ভোট দেন মিঠুন চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়ে মিঠুন বলেন, 'এরকম শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।' এই এলাকাতেই মিঠুন চক্রবর্তীর এক বোনের বাড়ি রয়েছে। সম্প্রতি এই ঠিকানাতেই ভোটার কার্ড তৈরি করেন মিঠুন চক্রবর্তী। 

এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপির হয়ে প্রচার করেছেন। মিঠুন প্রচারে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে দেওয়া দুয়ারে রেশন প্রতিশ্রুতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আখেরে এই প্রকল্প দুর্নীতির আরও একটি মাধ্যম হয়ে উঠবে। 

বিজেপিতে যোগ দেওয়ার পর মিঠুন বিজেপি প্রার্থী হতে পারেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কলকাতার ঠিকানায় তাঁর ভোটার কার্ড তৈরির ঘটনা সেই জল্পনা উস্কে দিয়েছিল। শেষপর্যন্ত তিনি ভোটে লড়াই করেননি। কিন্তু রাজ্যের নানা জায়গায় বিজেপির হয়ে প্রচার করেছেন তিনি। রোড শো, জনসভার মাধ্যমে ভোটের প্রচার করেছিলেন।

আট দফা ভোটের শেষে আগামীকাল ভোট গণনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget