এক্সপ্লোর

West Bngal Election 2026 : 'দল খোঁজ নেয় না, দিদিকে চিঠি লিখেও উত্তর নেই', ভোটের আগে মুখ খুললেন নন্দীগ্রামের দু'বারের তৃণমূল বিধায়ক

Former Nandigram MLA Firoza Bibi : রাজনীতির টানাপোড়েনে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে নন্দীগ্রাম। কিন্তু দিনে দিনে একলা হয়ে পড়েছেন ফিরোজা বিবি। 


নন্দীগ্রাম : ২০০৭ সাল,  ১৪ মার্চ ।  নন্দীগ্রাম গুলিচালনা। রক্ত-মৃত্যু। এই ঘটনাই ঘুরিয়ে দিয়েছিল বঙ্গ রাজনীতির মোড়। নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান  ফিরোজা বিবির ছোট ছেলে । তখন সে সবে ১৮। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । লহমায় শেষ হয়ে যায় শেখ ইমদাদুল ইসলামের প্রাণ। সেই সময় সন্তানহারা ফিরোজা বিবিরর পাশে দাঁড়িয়েছিল তৃণমূল। ফিরোজাকে নন্দীগ্রাম চেনে ‘শহিদ মাতা’, ‘নন্দীগ্রামের মা’বলে।  কিন্তু তারপর গড়িয়ে গেছে সময়। রাজনীতির টানাপোড়েনে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে নন্দীগ্রাম। কিন্তু দিনে দিনে একলা হয়ে পড়েছেন ফিরোজা বিবি। 

নন্দীগ্রাম-আন্দোলনে নেম ভুল করেছিলেন? 

নন্দীগ্রামের দু'বারের তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক। কিন্তু এখন আর দল খোঁজ খবর নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনে সন্তানহারা ফিরোজা বিবির গলায় এক রাশ অভিমান। বললেন, নেতৃত্বর কাছে গিয়েছি...কিন্তু দল আর খোঁজ রাখে না। বললেন, ‘আমার সময় ফুরিয়ে গেছে। আমি তখন টিকিটও চাইনি। দাঁড়াতেও চাইনি। আমায় দল ভাল মনে করেছিল, দিয়েছিল। ২০১৬ তে আমায় পাঁশকুড়া পাঠাল। আমি তখনও টিকিট চাইনি। এখন ২০২৬ এ আমি অচল হয়ে গেলাম। আমার কোনও কদরই নেই। দল এমন দেখভাল করে যে খোঁজখবর নেয় না।’এতকিছুর পরও বলছেন, ‘সে-সময় আন্দোলন করা ভুল ছিল না। জমি জায়গা বাঁচানোর লড়াই ছিল। আমিও নেমেছিলাম আন্দোলনে’। 

'দিদিকে চিঠি দিয়েও উত্তর পাইনি'

দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন? ফিরোজা বিবি জানালেন, দিদির কাছে যেতে পারিনি, কিন্তু নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ফিরোজা বিবি জানালেন, ‘দিদি’কে বারবার চিঠি লিখেও উত্তর পাননি। এখন দোষ দিচ্ছেন নিজের ভাগ্যকে। বললেন, ‘হাসপাতালে থেকে এলাম, কেউ খোঁজ করেনি’। 

২০০৯ এ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে প্রথম বার বিধায়ক হন ফিরোজা বিবি। এরপর ২০১১-তেও নন্দীগ্রাম বেছে নেন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবিকে।  ২০১৬ এবং ২০২১ র বিধানসভা ভোটে  পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জেতেন তিনি। কিন্তু এর মধ্যে শরীর ভেঙেছে । মাঠে-ঘাটে রাজনীতি আর সেভাবে করা হয় না। কিন্তু এই সময়ে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়কের খোঁজ রাখে না দলের কেউই। জানালেন, পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক।                 

 

About the author দীপক ঘোষ

এবিপি আনন্দের সাংবাদিক, কলকাতা-র প্রতিনিধি। যোগাযোগ - dipakg@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget