এক্সপ্লোর

West Bengal Election Result 2024 : মধ্যাহ্নেই ঝোড়ো ইনিংস ঘাসফুল শিবিরের, সবুজ আবিরে স্নান কালীঘাট থেকে বসিরহাট

West Bengal Election Result :দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী থেকে লকেট চট্টোপাধ্যায়, সকলেই তৃণমূল প্রার্থীদের থেকে রইলেন পিছিয়ে। বিরাট ব্যবধানে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থীরা।  

কলকাতা : ২০২১-এর বিধানসভা ভোটের পর, ২০২৪-এর লোকসভা নির্বাচনেও গেরুয়া নয়, বাংলায় উঠল সবুজ ঝড়। লক্ষ্যমাত্রার বহু দূরেই থামল বিজেপির আসন সংখ্যা। ৩০ আসনকে টার্গেট করে এগিয়ে যাওয়া বিজেপি দুপুর ১২ টায় ১০ আসনে ভোট সংখ্যায় এগিয়ে রইল। বিজেপির বড় বড় নেতারা পিছিয়ে পড়লেন বাংলায়। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী থেকে লকেট চট্টোপাধ্যায়, সকলেই তৃণমূল প্রার্থীদের থেকে রইলেন পিছিয়ে। আর বেশ কিছু কেন্দ্রে বিরাট ব্যবধানে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থীরা।  

আরও পড়ুন :

রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট

দুপুর ১২ টার হিসেব অনুসারে, বসিরহাটে ১ লক্ষ ৪২ হাজারের বেশি ভোটে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল । এমনকী সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী। ডায়মন্ড হারবারে ১ লক্ষ ৭৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, যাদবপুরে ৪৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। জয়নগরে ৫১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। মথুরাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বাপি হালদার। উত্তর কলকাতায় ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণে ৬৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়। কৃষ্ণনগরে ৫৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র । হাওড়ায় ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তৃণমূলের এই সাফল্যের পর দিকে দিকে শুরু হয়েছে সবুজ আবির খেলা। উল্লাসে মেতেছে ঘাসফুল শিবির। জয় বাংলা স্লোগানে মেতে উঠেছে জেলা-জেলার তৃণমূল সমর্থকরা। 

দুপুর ১২ টা অবধি ট্রেন্ড যা বলছে, আগেরবার নিজেদের পাওয়া আসনেরও, ধারেকাছে পৌঁছোতে পারছে না বিজেপি। ভোটের ময়দানে বলে বলে বিজেপিকে গোল দিয়েছে তৃণমূল। ২০১৯ এর ভোটে একেবারে তৃণমূলের ঘাড়ের কাছে উঠে এসেছিল বিজেপি।  সেখানে এবার দুই অঙ্কের আশেপাশে ঘুরছে মোদি, অমিত শাহর দল। ঊনিশের লোকসভা ভোটের সাফল্যের মুখ দেখার পর একুশের বিধানসভা ভোটে বিজেপির ফল খারাপ হয়েছিল। অর্থাৎ আশানুরূপ জায়গায় পৌঁছতে পারেনি, এবার লোকসভা ভোটে তার চেয়েও আরও নিচে নেমে যাবে কি পদ্মশিবির? কিছুক্ষণেই স্পষ্ট হবে ছবিটা। 



 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget