এক্সপ্লোর

West Bengal Legislative Assembly: খুলে ফেলা হল 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়' লেখা নেমপ্লেট, নতুন সাজে সেজে উঠছে বিধানসভা!

WB Vidhan Sabha News: আগামী ৮ মে গঠিত হতে চলেছে নতুন মন্ত্রিসভা। আর সেই উপলক্ষ্যে এবার সেজে উঠতে চলেছে বিধানসভা। একে একে খুলে ফেলা হল 'মুখ্যমন্ত্রী' মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের নেমপ্লেট।

কলকাতা: বিধানসভা নির্বাচনে 'ল্যান্ড স্লাইড' জয় পেয়েছে বিজেপি। হেরে গিয়েছে তৃণমূল। হেরেছেন তৃণমূলের তাবড় নেতা, মন্ত্রীরা। অতঃপর আগামী ৮ মে গঠিত হতে চলেছে নতুন মন্ত্রিসভা। আর সেই উপলক্ষ্যে এবার সেজে উঠতে চলেছে বিধানসভা। একে একে খুলে ফেলা হল 'মুখ্যমন্ত্রী' মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের নেমপ্লেট।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় কে কোন দফতর পাবেন, কী বলছেন দিলীপ ঘোষ?

ভোট হেরে গিয়েছে তৃণমূল, হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধায়। ফলে নতুন মন্ত্রী সভায় নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন বিজেপি বিধায়করা। আবার ফিরহাড় হাকিম ভোট জিতেছেন। কিন্তু তাঁর দল হেরে যাওয়ায় তাঁকে আপাতত বিরোধী দলের বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করতে হবে।

এর পাশাপাশি এদিন খোলা হল পার্থ চট্টোপাধ্যায়ের ঘরও। দীর্ঘদিন পর সেই ঘর খোলা হয় এইদিন। এ ছাড়াও জানা গিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নবান্নে নয়, রাইটার্স বিল্ডিং থেকে রাজ্য পরিচালনা করবেন। আর যতদিন না রাইটার্স বিল্ডিং প্রস্তুত হয়, ততদিন পর্যন্ত প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিংয়েই কাজ শুরু করবে মুখ্যমন্ত্রীর সচিবালয়।

আরও পড়ুন: টানা ১৬ ঘণ্টা নিয়ন্ত্রিত যান চলাচল কলকাতায়, শপথ গ্রহণের দিন কোন কোন রাস্তায় 'No Entry'?

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন কাঁথির শান্তিকুঞ্জের ছেলে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকের পরই শুভেন্দুর নাম ঘোষণা শাহের। ফলে, আগামিকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী

জানা গিয়েছে আগামিকাল ভোর সাড়ে ৪ টে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টানা ১৬ ঘণ্টা এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই জানা গিয়েছে। কলকাতা ট্র্যাফিক পুলিশ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ৯ মে একাধিক জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসপ্ল্যানেড র‌্যাম্প, কে.পি. রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও কুইন্সওয়েতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget