এক্সপ্লোর

Panchayat Poll 2023 : অগ্নিগর্ভ ভাঙড়, উত্তপ্ত বারাসাত, দিকে দিকে অব্যাহত অশান্তি

মনোনয়ন পর্ব ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি। বোমাবাজি, লাঠিসোটা, গুলি, আর্তনাদ, রক্ত - এটাই পঞ্চায়েত ভোটপূর্ব বাংলার কোলাজ।

হিন্দোল দে, সমীরণ পাল, ভাঙড়, বারাসাত : মঙ্গলবারই ভাঙড়ে আসছেন অভিষেক। তার আগেই উত্তপ্ত এলাকা। আইএসএফ প্রার্থীকে গুলি। পুলিশের সামনে বোমাবাজি। পিছু হটল পুলিশ।  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরও কুছ পরোয়া নেহি। মনোনয়ন পর্ব ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি। বোমাবাজি, লাঠিসোটা, গুলি, আর্তনাদ, রক্ত - এটাই পঞ্চায়েত ভোটপূর্ব বাংলার ছবি। 

অগ্নিগর্ভ ভাঙড়

মনোনয়ন ঘিরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশি নিরাপত্তায় মোড়া বিডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে বিজয়গঞ্জ বাজারে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হল। শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ও ইটবৃষ্টি হয়।

বোমার মুখে পিছু হঠে পুলিশ। রক্তাক্ত হন কাশীপুর থানার এক এসআই। বোমার স্প্লিন্টারে এক আইএসএফ কর্মী আহত হন বলে দাবি। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। আইএসএফ প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন আটকাতে তাঁদের লক্ষ্য করে বোমাবাজি শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির দাবি, বোমাবাজির খবর দিতে আসায় তাঁকে আটক করা হয়েছে। বোমা বাঁধার সময় আটক, দাবি পুলিশের। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির দাবি, তাঁদের প্রার্থীদের মনোনয়ন আটকাতেই তৃণমূল হামলা চালায়। ভাঙড়ের ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। 

বাম প্রার্থীকে মনোনয়নে বাধা

অন্যদিকে, বারাসাতের পরিস্থিতিও উত্তপ্ত। ২ নম্বর ব্লকে বাম প্রার্থীকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। নথি ছিঁডে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রার্থীর সঙ্গীকে তুলে নিয়ে তাঁর কাছ থেকে ভোটার কার্ড ও মনোনয়নের ফর্ম কে়ড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আব্দুল আলম ও তাঁর দুই সঙ্গীর ওপর গতকাল তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালায়। আতঙ্কে মনোনয়ন জমা না দিয়েই ফিরে যান বাম প্রার্থী। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।   

'বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা'

ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের ভিতরেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন বলে অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, বিজেপি প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয় বিডিও অফিস থেকে। মনোনয়ন জমা না দিতে পেরে ফিরে যান তাঁরা।              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Falta Repoll Live Updates: ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
Falta Repoll 2026: ফলতায় পুনর্নির্বাচনে লম্বা লাইন ভোটারদের, সকাল ১১ পর্যন্ত কত শতাংশ পড়ল ভোট ?
ফলতায় পুনর্নির্বাচনে লম্বা লাইন ভোটারদের, সকাল ১১ পর্যন্ত কত শতাংশ পড়ল ভোট ?
BJP vs TMC: সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতা উপনির্বাচনে মাঠেই নেই তৃণমূল
সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতা উপনির্বাচনে মাঠেই নেই তৃণমূল
Falta Repoll: ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, কী প্রতিক্রিয়া রাজ্য়ের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ? “তোমার দেখা নাইরে, ভাইপো বাবুর দেখা নাই..”
ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, কী প্রতিক্রিয়া রাজ্য়ের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ? “তোমার দেখা নাইরে, ভাইপো বাবুর দেখা নাই..”

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget