এক্সপ্লোর

West Burdwan : কোথাও করোনা বিধির দফারফা, কেউ মানলেন নিয়ম; আসানসোলে ২ তৃণমূল প্রার্থীর প্রচারে ভিন্ন ছবি

Campaign at Asansol : তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন একাই। মুখে মাস্ক। সঙ্গী বলতে সাইকেল...

কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান ) : সবাই এক রকম হন না। বিধি ভাঙার ভিড়ের বাইরে বিধি মানার ব্যতিক্রমীরাও থাকেন। আসানসোল পুরসভার (Asansol Municipality) ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর (TMC Candidate) প্রচারে যখন করোনা বিধির দফারফা, তখন একই দলের প্রার্থীর প্রচারে অন্য ছবি দেখল ৮৭ নম্বর ওয়ার্ড। করোনাকালে একদিকে স্বাস্থ্যবিধি বিসর্জন। আরেকদিকে নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যবিধি পালন। আসানসোল পুরসভার দুটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের প্রচারে ধরা পড়ল একেবারে ভিন্ন ছবি। 

করোনা পরিস্থিতিতে ৩ সপ্তাহ পিছিয়ে গিয়েছে ৪ কর্পোরেশনের ভোট। ২২ জানুয়ারির বদলে ভোট হবে ১২ ফেব্রুয়ারি। কিন্তু, প্রচারে খামতি নেই। সোমবার আসানসোল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী উৎপল সিংহর প্রচারে আনা হয়েছিল কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকরকে। 

রাজ্যে কোভিড বিধি জারি থাকা সত্ত্বেও তৃণমূল প্রার্থীর প্রচার অনুষ্ঠানে বিপুল জমায়েত হয়। মাস্ক না পরেই শিশু, মহিলা, বয়স্ক দর্শকরা হাজির হন। মঞ্চ থেকে ছোড়া হয় কাঁচা বাদাম। কোভিড বিধির তোয়াক্কা না করে তা কুড়ানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। বীরভূমের বাদাম গানের গায়কের পাশে দাঁড়িয়ে মাস্ক না পরে হাততালি দিতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে!

আরও পড়ুন ; হারাতে চাইছিলেন জিতেন্দ্র, বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি থেকে তৃণমূলে সুদীপ

এত কাণ্ডের পরেও তৃণমূল প্রার্থীর দাবি, অনুষ্ঠান হচ্ছে কোভিড বিধি মেনে ! তিনি বলেন, আমরা কোভিড বিধি মেনেই অনুষ্ঠান করছি।

১৪ নম্বর ওয়ার্ডে যখন স্বাস্থ্য সচেতনতা শিকেয়, তখন ৮৭ নম্বর ওয়ার্ডে পুরো অন্য ছবি। তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন একাই। মুখে মাস্ক। সঙ্গী বলতে সাইকেল। ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে। 

শুধু তাই নয়। নিজের প্রচারে নাগরিকদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিলেন তিনি। বললেন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে। জোর দিলেন দূরত্ব বিধি বজায় রাখার ওপর। তরুণ চক্রবর্তী বলেন, করোনার কারণে কাউকে সঙ্গে না নিয়ে প্রচার।

শালবনি থেকে জামডোবা হয়ে মাঝিপাড়া- এভাবেই চলল তৃণমূল প্রার্থীর ভোট প্রচার ও সচেতনতা প্রচার।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget