এক্সপ্লোর

12th Fail Rating: সাফল্যের ঝড় অব্যাহত! IMDb-তে 'ওপেনহাইমার'কেও ছাপিয়ে গেল 12th Fail

12th Fail in IMDb: গত বছর ডিসেম্বর মাসে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়ার ছবি 12th Fail। সাড়া ফেলে দিয়েছে ছবিতে বিক্রান্ত মেসির অভিনয়।

নয়াদিল্লি: সাফল্যের একের পর এক শিরোপা জুটছে 12th Fail-এর। বিধু বিনোদ চোপড়ার এই ছবি ডিজনি হটস্টারেই কিছুদিন আগে 'মোস্ট ওয়াচড' ছবির তকমা পেয়েছিল। এবার আইএমডিবিতেও সেরার শিরোপা পেল '12th Fail'। পেল ৯.২ রেটিং যা কিনা ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ছবির রেটিংকেও ছাপিয়ে গিয়েছে।

এমনকী আইএমডিবির তালিকায় সেরা ২৫০টি ভারতীয় ছবির মধ্যেও শীর্ষস্থানে রয়েছে এই ছবিটি। আইএমডিবিতে প্রায় ২০ হাজারেরও বেশি ভোট পড়েছে এই ছবির জন্য। আইএমডিবিতে 'ওপেনহাইমার' ছাড়াও 'স্পাইডার-ভার্স' রেটিং পেয়েছে ৮.৬, 'গডজিলা মাইনাস ওয়ান' পেয়েছে ৮.৪।   

এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সময় থেকেই জনমানসে চর্চা শুরু হলেও, যেহেতু খুবই সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখা যাচ্ছিল, ফলে বিশাল অংশের মানুষ তা দেখতে পাননি। আর তাই ওটিটিতে আসার পরেই যেন এর জনপ্রিয়তা একবারে কয়েক ধাপ বেড়ে গিয়েছে। বক্স অফিসে ৫২ দিনে সারা বিশ্বজুড়ে ৬৭ কোটি টাকার ব্যবসা করার পর ওটিটির দুনিয়াতেও এই ছবি সেরার শিরোপায় ভূষিত।

ডিজনি হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওটিটিতে মুক্তি পাওয়ার মাত্র ৩ দিনের মাথায়, ২০২৩ সালের 'মোস্ট ওয়াচড' ছবির তালিকায় একেবারে শীর্ষে উঠে এসেছে 12th Fail। তিনি আরও বলেন, দর্শক যেভাবে এই ছবির সঙ্গে আত্মীয়তা বোধ করেছে, তা খুবই আশাপ্রদ। বিধু বিনোদ চোপড়ার নিজস্ব গল্প বলার ধরন এক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বলেই তিনি মনে করেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়ে সেট থেকে শ্যুটিংয়ের একটি ছবি পোস্ট করে বিক্রান্ত (Vikrant Massey) পরিচালক বিধু বিনোদ চোপড়াকে উদ্দেশ্য করে লিখেছিলেন, 'আমার অন্ধকার সুড়ঙ্গের শেষে অপেক্ষমান আলো', এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, ছবিতে একটি কান্নার দৃশ্য ছিল আর তার শ্যুটিংয়ের সময় পরিচালক কাট বললেও বিক্রান্ত কিছুতেই নিজেকে থামাতে পারেননি। চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে সেই কান্না যেন তাঁর নিজেরও কান্না হয়ে উঠেছিল।

আইপিএস অফিসার (IPS Officer) মনোজ কুমার শর্মা আর আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর সত্য ঘটনা অবলম্বনে লিখিত অনুরাগ পাঠকের উপন্যাস '12th Fail' কে ঘিরেই গড়ে উঠেছে এই ছবি। ২০২৩ সালের ২৭ অক্টোবর এই ছবিটি সারা দেশ জুড়ে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় মুক্তি পায়। তারপর ডিসেম্বর মাসে মুক্তি পায় ওটিটিতে। আর তারপর থেকেই ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছে বিক্রান্ত মেসি অভিনীত এই ছবি।

আরও পড়ুন: Shah Rukh Khan: ২০২৩-এ তিনটি ছবির মাধ্যমে শাহরুখ গড়লেন নতুন রেকর্ড

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget