এক্সপ্লোর

Salman Khan: সলমনকে খুন করার জন্য পাকিস্তান থেকে আনা হয়েছিল অস্ত্র, দেওয়া হয়েছিল ২৫ লক্ষ টাকা!

Bollywood News: পুলিশ সলমনের নিরাপত্তা বিষয়ে যে চার্জশিট জমা দিয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে, সলমন খানকে মারার জন্য ৫ জনকে নিযুক্ত করা হয়েছিল। প্রত্যেকের বয়সই ১৮ বছরের কম।

কলকাতা: বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে সলমন খানের (Salman Khan)  নিরাপত্তা। এর আগেই সলমন খানের ফ্ল্যাটের সামনে গুলি চলেছে। তবে এবার অনুসন্ধানে সলমন খানের নিরাপত্তা নিয়ে ভয়াবহ তথ্য চার্জশিটে জমা দিল পুলিশ। সেখানেই দেখা যাচ্ছে, সলমন খানকে খুন করতে রীতিমতো পরিকল্পনা করেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এই কথা অনেকেই জানেন যে পানভেলে সলমন খানের একটি ফার্মফাউজ রয়েছে। সেখানে হামেশাই থাকতে যান সলমন। চার্জশিট থেকে জানা যাচ্ছে, এই পানভেলের ফার্মহাউজের কাছেই সলমন খানকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। 

পুলিশ সলমনের নিরাপত্তা বিষয়ে যে চার্জশিট জমা দিয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে, সলমন খানকে মারার জন্য ৫ জনকে নিযুক্ত করা হয়েছিল। প্রত্যেকের বয়সই ১৮ বছরের কম। শুধু তাই নয়, রীতিমতো অস্ত্রও আমদানি করা হয়েছিল। পাকিস্তান থেকে আনানো হয়েছিল একে ৪৭, একে ৯২ এবং এম ১৬-এর মতো ভয়াবহ সব অস্ত্র। সলমনকে খুন করার জন্য ভাড়াটে খুনিকে দেওয়া হয়েছিল ২৫ লক্ষ টাকা। এই সমস্ত ছেলেরা বর্তমানে পুণে, রায়গড়, নভি মুম্বই, ঠাণে এবং গুজরাতে লুকিয়ে রয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। 

চার্জশিটে বলা হয়েছে, সলমন খানের গতিবিধির ওপর নজর রাখত মোট ৬০ থেকে ৭০ জনের একটি দল। ২০২৩ থেকে ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই সলমন খানকে খুন করার পরিকল্পনা হয়েছিল। সলমন খানের বান্দ্রার বাসভবন, পানভেলের ফার্মহাউজ ও গোরেগাঁও-এর ফিল্মসিটিতেই মূলত সলমনের গতিবিধির ওপর নজর রাখা হত। চার্জশিটে আরও বলা হয়েছে, একে ৪৭, একে ৯২ এবং এম ১৬ ছাড়াও আনানো হয়েছিল জিগানা বন্দুক। এই জিগানা বন্দুকই সিধু মুসেওয়ালাকে খুন করতে ব্যবহার করা হয়েছিল। 

বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই বাড়ানো হয়েছে সলমন খানের নিরাপত্তা। শোনা যাচ্ছিল, নিরাপত্তার কারণেই নাকি শ্যুটিং পিছিয়ে দিতে পারেন সলমন খান। তবে তারপরে জানা যায়, অধিক নিরাপত্তা নিয়েই শ্যুটিং করবেন সলমন খান। শ্যুটিং তিনি বন্ধ করছেন না। সলমন যে কোনও পরিস্থিতিতেই কাজ বন্ধ করতে চান না। সেই কারণেই তিনি শ্যুটিং চালিয়ে যাবেন। আগামীতে আসতে চলেছে তাঁর নতুন ছবি 'সিকন্দর'। বর্তমানে সেই ছবির কাজেই ব্যস্ত সলমন। 

আরও পড়ুন: Costly Engagement Ring in Bollywood: দীপিকা, অনুষ্কা থেকে শুরু করে শিল্পা, সোনম.. বলিউডে সবচেয়ে দামি এনগেজমেন্ট রিং রয়েছে কার কাছে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget