এক্সপ্লোর

'800' Trailer: প্রকাশ্যে মুথাইয়া মুরলিধরনের বায়োপিক '৮০০' ছবির ট্রেলার, মুখ্য চরিত্রে মধুর মিত্তল

Muttiah Muralitharan Biopic: টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুথাইয়া মুরলিধরন ৮০০ উইকেট নিয়েই নিজের কেরিয়ার শেষ করেন। সেই কৃতিত্বের কথা মাথায় রেখেই তাঁর বায়োপিকের নাম রাখা হয়েছে '৮০০'।

নয়াদিল্লি: মঙ্গলবার, প্রকাশ্যে এল মুথাইয়া মুরলিধরনের (Muttiah Muralitharan) বায়োপিক '৮০০' ছবির ট্রেলার ('800' Trailer Out)। দর্শকের সামনে এক কিংবদন্তি ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি ছবির ট্রেলার লঞ্চ করলেন অপর তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। প্রকাশ্যে গায়ে কাঁটা দেওয়া ট্রেলার।  

মুক্তি পেল '৮০০' ছবির ট্রেলার

টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুথাইয়া মুরলিধরন ৮০০টি উইকেট নিয়েই নিজের কেরিয়ার শেষ করেন। সেই কৃতিত্বের কথা মাথায় রেখেই তাঁর বায়োপিকের নাম রাখা হয়েছে '৮০০'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে 'স্লামডগ মিলিয়নেয়ার' খ্যাত অভিনেতা মধুর মিত্তলকে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। সিনেমাটিতে মধুরের পাশাপাশি অভিনয়ে দেখা যাবে মহিমা নম্বিয়ার, নরেন, নাসের, ভেলা রামামূর্তি, অরুল দাস, হরি কৃষ্ণনের মতো অভিনেতাদের। সিনেমাটির পরিচালনায় রয়েছেন এমএস শ্রীপতি। 

 

সিনেমার ট্রেলার লঞ্চ তো তাঁর হাতে হল বটেই, সেই সঙ্গে শোনা যাচ্ছে, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। ফিল্মের শ্যুটিং মূলত তামিল ভাষায় করা হয়েছে। মুরলিধরনের জীবন ও ক্রিকেট সফরের গল্প উঠে আসবে এই ছবিতে। এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সচিনের সঙ্গে ছিলেন মুরলিধরন ও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সনৎ জয়সূর্য। ১৮৬ সেকেন্ডের ট্রেলারের প্রথম ঝলকেই স্পষ্ট এই ছবি মুথাইয়া মুরলিধরনের জীবনের অজানা গল্প বলবে। ৬ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন: Nusrat Jahan: 'আমি নিশ্চয়ই তদন্তে সহযোগিতা করব', ED-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া নুসরতের

সিনেমাটি আপাতত পোস্ট প্রোডাকশনে রয়েছে এবং এ বছরের অক্টোবরেই মুক্তি পাবে সিনেমাটি। চেন্নাই, চণ্ডীগড়, কোচি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অবশ্যই শ্রীলঙ্কায় ছবিটির শ্যুটিং হয়েছে। তবে মঙ্গলবার ট্রেলার লঞ্চ হলেও, সিনেমাটির ফার্স্ট লুক কিন্তু এপ্রিল মাসেই প্রকাশ্যে এসেছিল। মধুর মিত্তলকে সেই পোস্টারে দেখা গিয়েছিল। বহু আগেই এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। বছর দু'য়েক আগে সিনেমাটির কথা ঘোষণা করা হয়। সেই সময় মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল বিজয় সেতুপতির। তবে সিনেমাটির প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা সমালোচনার সম্মুখীন হয়। অনেকেই বিজয় সেতুপতির এই সিনেমায় অভিনয় করা নিয়ে ক্ষোভ প্রকাশ করন। সমালোচনার জেরে শেষমেশ সিনেমা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। সেই সময় শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মধ্যের রাজনৈতিক অশান্তির জেরেই বিজয় সেতুপতি লঙ্কান তারকার ভূমিকায় অভিনয় করার জন্য বিতর্কের মুখে পড়েন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget